৪৫/৬১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৬১৪ - ক্রয়-বিক্রয়
খাদ্যদ্রব্য অগ্রিম বেচাকেনা করা
সুনানে আন-নাসায়ী : ৪৬১৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৬১৪
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُجَالِدِ قَالَ: سَأَلْتُ ابْنَ أَبِي أَوْفَى عَنِ السَّلَفِ قَالَ: «كُنَّا نُسْلِفُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ فِي الْبُرِّ وَالشَّعِيرِ وَالتَّمْرِ إِلَى قَوْمٍ لَا أَدْرِي أَعِنْدَهُمْ أَمْ لَا» وَابْنُ أَبْزَى قَالَ مِثْلَ ذَلِكَ
আবদুল্লাহ ইব্ন আবু মুজালিদ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ইবনু আবূ আওফা (রাঃ)-কে অগ্রিম কেনাবেচা করা সম্পর্কে প্রশ্ন করলাম? তিনি বলেন: আমরা রসূলুল্লাহ (ﷺ) আবূ বাকর সিদ্দীক্ব এবং 'উমার (রাঃ)-এর যুগে গম, যব, খেজুর ইত্যাদিতে অগ্রিম ব্যবসা করতাম। আর এই ব্যবসা আমরা এমন লোকেদের সাথে করতাম, যাদের সম্পর্কে আমাদের এই ধারণা ছিল না যে, তাদের কাছে আছে কি নেই।
[১] অগ্রিম মূল্য নিয়ে কিছু বিক্রি করাকে ‘সালাম’ বা ‘সালাফ’ বলে। আমাদের ভাষায় একে দাদন বেচাকেনা বলে।
