৪৫/৬২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৬১৫ - ক্রয়-বিক্রয়
কিশমিশ অগ্রিম বেচাকেনা করা
সুনানে আন-নাসায়ী : ৪৬১৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৬১৫
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي الْمُجَالِدِ، وَقَالَ مَرَّةً: عَبْدُ اللَّهِ، وَقَالَ مَرَّةً: مُحَمَّدٌ، قَالَ: تَمَارَى أَبُو بُرْدَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ فِي السَّلَمِ، فَأَرْسَلُونِي إِلَى ابْنِ أَبِي أَوْفَى فَسَأَلْتُهُ، فَقَالَ: «كُنَّا نُسْلِمُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى عَهْدِ أَبِي بَكْرٍ، وَعَلَى عَهْدِ عُمَرَ فِي الْبُرِّ، وَالشَّعِيرِ، وَالزَّبِيبِ، وَالتَّمْرِ إِلَى قَوْمٍ مَا نُرَى عِنْدَهُمْ»، وَسَأَلْتُ ابْنَ أَبْزَى فَقَالَ مِثْلَ ذَلِكَ
ইব্ন আবুল মুজালিদ (রহঃ) হতে বর্ণিতঃ
একদিন আবূ বুরদাহ্ এবং 'আবদুল্লাহ ইবনু শাদ্দাদ (রাঃ) অগ্রিম বেচাকেনার সম্পর্কে মতভেদে লিপ্ত হন। বিধায় তাঁরা ইবনু আবূ আওফা-এর নিকট পাঠান। আমি তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন: আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর যুগে এবং আবূ বাকর ও 'উমার (রাঃ)-এর যুগে অগ্রিম বেচাকেনা করতাম। আর আমরা এটা গম, যব, কিশমিশ, খেজুর ইত্যাদিতে এমন লোকেদের সাথে করতাম, যাদের কাছে এ সকল বস্তু আছে কিনা আমরা জানতাম না। এরপর আমি ইবনু আবযা (রাঃ)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনিও অনুরূপ বলেন।
