৩১/২০. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩১৪ - বাকী মূল্য ও তৃতীয় পক্ষের লেনদেনের পার্থক্য
যে যে অবস্থায় খাদ্যদ্রব্য ধারে বিক্রয় করা মাকরূহ
খাদ্য বিক্রির বাকী মূল্য দিয়ে খুর্মা কেনার বিধান
মুয়াত্তা ইমাম মালিক : ১৩১৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩১৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ كَثِيرِ بْنِ فَرْقَدٍ أَنَّهُ سَأَلَ أَبَا بَكْرِ بْنَ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ الرَّجُلِ يَبِيعُ الطَّعَامَ مِنْ الرَّجُلِ بِذَهَبٍ إِلَى أَجَلٍ ثُمَّ يَشْتَرِي بِالذَّهَبِ تَمْرًا قَبْلَ أَنْ يَقْبِضَ الذَّهَبَ فَكَرِهَ ذَلِكَ وَنَهَى عَنْهُ.و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ بِمِثْلِ ذَلِكَ قَالَ مَالِك وَإِنَّمَا نَهَى سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ وَسُلَيْمَانُ بْنُ يَسَارٍ وَأَبُو بَكْرِ بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ وَابْنُ شِهَابٍ عَنْ أَنْ لَا يَبِيعَ الرَّجُلُ حِنْطَةً بِذَهَبٍ ثُمَّ يَشْتَرِي الرَّجُلُ بِالذَّهَبِ تَمْرًا قَبْلَ أَنْ يَقْبِضَ الذَّهَبَ مِنْ بَيْعِهِ الَّذِي اشْتَرَى مِنْهُ الْحِنْطَةَ فَأَمَّا أَنْ يَشْتَرِيَ بِالذَّهَبِ الَّتِي بَاعَ بِهَا الْحِنْطَةَ إِلَى أَجَلٍ تَمْرًا مِنْ غَيْرِ بَائِعِهِ الَّذِي بَاعَ مِنْهُ الْحِنْطَةَ قَبْلَ أَنْ يَقْبِضَ الذَّهَبَ وَيُحِيلَ الَّذِي اشْتَرَى مِنْهُ التَّمْرَ عَلَى غَرِيمِهِ الَّذِي بَاعَ مِنْهُ الْحِنْطَةَ بِالذَّهَبِ الَّتِي لَهُ عَلَيْهِ فِي ثَمَرِ التَّمْرِ فَلَا بَأْسَ بِذَلِكَ قَالَ مَالِك وَقَدْ سَأَلْتُ عَنْ ذَلِكَ غَيْرَ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ فَلَمْ يَرَوْا بِهِ بَأْسًا.
কাসীর ইবনু ফারকদ (রহঃ) হতে বর্ণিতঃ
আবূ বকর ইবনু মুহাম্মদ ইবনু ‘আমর ইবনু হাযম (রহঃ)-কে প্রশ্ন করলেন এক ব্যক্তি সম্পর্কে, যে জনৈক ব্যক্তির নিকট খাদ্যদ্রব্য বাকি মূল্যে বিক্রয় করে অতঃপর সেই মূল্য হস্তগত হওয়ার পূর্বে (বাকি) মূল্যে খুরমা ক্রয় করছে। তিনি একে মাকরূহ জানালেন এবং এটা করতে নিষেধ করলেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ) ইবনু শিহাব (রহঃ) হতে অনুরূপ বর্ণনা করেছেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)মালিক (রহঃ) বলেছেনঃ সা’ঈদ ইবনু মুসায়্যাব সুলায়মান ইবনু ইয়াসার, আবূ বাকর ইবনু মুহাম্মদ ইবনু আমর ইবনু হাযম (রহঃ) এবং ইবনু শিহাব (রহঃ) হতে বর্ণিত, কোন ব্যক্তি গম বিক্রয় করছে বাকি মূল্যে, অতঃপর তার নিকট হতে যে (বাকি মূল্যে) গম ক্রয় করেছে, সে ব্যক্তি হতে মূল্য হস্তগত করার পূর্বে সে খুরমা ক্রয় করছে (অনাদায়ী) মূল্যের বিনিময়ে। তাঁরা সকলে এটা নিষেধ করেছেন। তবে (বিক্রেতা) বাকি মূল্যে যে গম বিক্রয় করেছে, সে মূল্য দ্বারা উহা হস্তগত করার পূর্বে যার নিকট গম বিক্রয় করেছিল সে লোক ব্যতীত অন্য বিক্রেতার নিকট হতে খুরমা ক্রয় করে এবং সেই খুরমার মূল্য যার নিকট (পূর্বে) গম বিক্রয় করছিল তার দায়িত্বে ছাড়িয়ে দেয়, এতে কোন দোষ নেই।মালিক (রহঃ) বলেনঃ আমি এই বিষয়ে অনেক আলিমকে জিজ্ঞেস করেছি, তাঁরা এতে কোন দোষ দেখতে পাননি। [অর্থাৎ এটা বৈধ মনে করেন]
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩১৪-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আবূ বকর ইবনু মুহাম্মদ ইবনু আমর ইবনু হাযম রহ.-কে এমন এক ব্যক্তির বিষয়ে জিজ্ঞেস করা হয়, যে বাকী মূল্যে খাদ্যদ্রব্য বিক্রি করেছে, তারপর সেই মূল্য হাতে পাওয়ার আগে খুর্মা কিনতে চায়। তিনি এটিকে অপছন্দ করেন ও নিষেধ করেন। ইমাম মালিক রহ. জানান, সাঈদ ইবনু মুসায়্যাব, সুলায়মান ইবনু ইয়াসার, আবূ বকর ও ইবনু শিহাব রহ. সবাই একই ধরনের লেনদেন নিষেধ করেছেন। তবে যদি সে আগের ক্রেতা ছাড়া অন্য বিক্রেতার কাছ থেকে খুর্মা কেনে এবং পাওনাদারের ওপর মূল্য ছাড়িয়ে দেয়, এতে তারা দোষ দেখেননি। এখানে মূল শিক্ষা হলো, একই পক্ষের মধ্যে অনাদায়ী মূল্য দিয়ে খাদ্য বদল জটিল ও সন্দেহজনক হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- একই ক্রেতার অনাদায়ী মূল্য দিয়ে আবার খাদ্য কেনা নিষিদ্ধ বলা হয়েছে।
- তৃতীয় পক্ষের সঙ্গে হাওলা করলে আলাদা ব্যবহারিক সুযোগ উল্লেখ আছে।
- পাওনা আদায় ও নতুন ক্রয় একসঙ্গে মেশালে সতর্কতা দরকার।
- আলিমদের মতামত লেনদেনের সূক্ষ্ম দিক বুঝতে সাহায্য করে।
