৩১/৩৮. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩৪৭ - মেয়াদী দাম কমিয়ে নগদ নেওয়া

ঋণে সুদ

মেয়াদী পাওনা কমিয়ে আগাম নগদ নেওয়া: সতর্কতার শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩৪৭

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ عُبَيْدٍ أَبِي صَالِحٍ مَوْلَى السَّفَّاحِ أَنَّهُ قَالَ: بِعْتُ بَزًّا لِي مِنْ أَهْلِ دَارِ نَخْلَةَ إِلَى أَجَلٍ ثُمَّ أَرَدْتُ الْخُرُوجَ إِلَى الْكُوفَةِ فَعَرَضُوا عَلَيَّ أَنْ أَضَعَ عَنْهُمْ بَعْضَ الثَّمَنِ وَيَنْقُدُونِي فَسَأَلْتُ عَنْ ذَلِكَ زَيْدَ بْنَ ثَابِتٍ فَقَالَ لَا آمُرُكَ أَنْ تَأْكُلَ هَذَا وَلَا تُوكِلَهُ.

সফফাহ-এর মাওলা উবাইদ আবী সালিহ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি কিছু বস্ত্র বিক্রয় করলাম মেয়াদের উপর দার-ই নাখলা [১] -এর বাসিন্দাদের নিকট। অতঃপর আমি কুফায় যাওয়ার মনস্থ করলাম। তারা আমাকে বলল, আমি তাদেরকে দাম কমিয়ে দিলে তার মূল্য নগদে আদায় করবে। আমি এই বিষয়ে যায়দ ইবনু সাবিত (রাঃ)-কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন- আমি তোমার জন্য এটা (মালের অর্থ) আহার করা জায়েয করব না এবং অন্যকে তা (আহার) করানোও ইহা জায়েয করব না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

[১] মদীনার একটি মহল্লা। তথায় কাপড় তৈরি করা হয়। কেউ কেউ বলেছেন, এটা তায়েফ ও মক্কার মধ্যবর্তী কোন জায়গা। -আওজায

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩৪৭-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় একজন ব্যক্তি মেয়াদে কাপড় বিক্রি করেছিলেন। পরে তিনি কুফায় যাওয়ার ইচ্ছা করলে ক্রেতারা প্রস্তাব দিল, যদি তিনি দাম কমিয়ে দেন, তারা নগদ মূল্য পরিশোধ করবে। তিনি বিষয়টি যায়দ ইবনু সাবিত (রাঃ)-কে জিজ্ঞেস করলেন। যায়দ (রাঃ) বললেন, তিনি এর অর্থ খাওয়া নিজের জন্য বৈধ মনে করেন না এবং অন্যকেও তা খাওয়াতে বলবেন না। এখানে মূল বিষয় হলো, মেয়াদী পাওনা কমিয়ে দ্রুত নগদ নেওয়ার বিনিময়কে সন্দেহপূর্ণ হিসেবে দেখা হয়েছে। বর্ণনাটি ব্যবসায় সহজ লাভের পথ নয়, বরং ঋণ ও মেয়াদী লেনদেনে সুদের মতো দরজা থেকে দূরে থাকার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মেয়াদী পাওনা কমিয়ে আগাম নগদ নেওয়া সন্দেহপূর্ণ হতে পারে।
  • লেনদেনে সময়ের বিনিময়ে অর্থের পরিবর্তন সুদের পথ খুলতে পারে।
  • সাহাবীগণ এমন বিষয়ে সতর্কতা অবলম্বন করতেন।
  • ঋণ ও বাকির লেনদেনে পরিষ্কার ও নিরাপদ পদ্ধতি বেছে নেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন