৩২/৯. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩৭৭ - মুযারাবায় সফর খরচ ও শ্রমিক নিয়োগ

শরীকী কারবারে যা ব্যয় করা বৈধ

মুযারাবায় সফর খরচ: কখন নেওয়া যাবে, কখন নয়

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩৭৭

قَالَ يَحْيَى قَالَ مَالِك فِي رَجُلٍ دَفَعَ إِلَى رَجُلٍ مَالًا قِرَاضًا إِنَّهُ إِذَا كَانَ الْمَالُ كَثِيرًا يَحْمِلُ النَّفَقَةَ فَإِذَا شَخَصَ فِيهِ الْعَامِلُ فَإِنَّ لَهُ أَنْ يَأْكُلَ مِنْهُ وَيَكْتَسِيَ بِالْمَعْرُوفِ مِنْ قَدْرِ الْمَالِ وَيَسْتَأْجِرَ مِنْ الْمَالِ إِذَا كَانَ كَثِيرًا لَا يَقْوَى عَلَيْهِ بَعْضَ مَنْ يَكْفِيهِ بَعْضَ مَئُونَتِهِ وَمِنْ الْأَعْمَالِ أَعْمَالٌ لَا يَعْمَلُهَا الَّذِي يَأْخُذُ الْمَالَ وَلَيْسَ مِثْلُهُ يَعْمَلُهَا مِنْ ذَلِكَ تَقَاضِي الدَّيْنِ وَنَقْلُ الْمَتَاعِ وَشَدُّهُ وَأَشْبَاهُ ذَلِكَ فَلَهُ أَنْ يَسْتَأْجِرَ مِنْ الْمَالِ مَنْ يَكْفِيهِ ذَلِكَوَلَيْسَ لِلْمُقَارَضِ أَنْ يَسْتَنْفِقَ مِنْ الْمَالِ وَلَا يَكْتَسِيَ مِنْهُ مَا كَانَ مُقِيمًا فِي أَهْلِهِ إِنَّمَا يَجُوزُ لَهُ النَّفَقَةُ إِذَا شَخَصَ فِي الْمَالِ وَكَانَ الْمَالُ يَحْمِلُ النَّفَقَةَ فَإِنْ كَانَ إِنَّمَا يَتَّجِرُ فِي الْمَالِ فِي الْبَلَدِ الَّذِي هُوَ بِهِ مُقِيمٌ فَلَا نَفَقَةَ لَهُ مِنْ الْمَالِ وَلَا كِسْوَةَقَالَ مَالِك فِي رَجُلٍ دَفَعَ إِلَى رَجُلٍ مَالًا قِرَاضًا فَخَرَجَ بِهِ وَبِمَالِ نَفْسِهِ قَالَ يَجْعَلُ النَّفَقَةَ مِنْ الْقِرَاضِ وَمِنْ مَالِهِ عَلَى قَدْرِ حِصَصِ الْمَالِ.

মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

যদি শরীকী কারবারের মাল এত অধিক হয় যে, খরচের বোঝা উঠাতে সক্ষম তবে ব্যবসায়ী তা হতে সফরে স্বীয় খোরাক-পোশাক নিয়ম মতো নিতে পারে। যদি তার একজনের পক্ষে সেই ব্যবসার কাজ আঞ্জাম দেওয়া সম্ভব না হয়, তবে সে অন্য কাউকেও শ্রমিক নিযুক্ত করতে পারে। কোন কোন কাজ এমন রয়েছে যা ব্যবসায়ী নিজে একা করতে পারে না, যেমন অর্থ আদায়ের জন্য তাগাদা করা মাল আসবাব বেঁধে নেয়া, উহা উঠিয়ে অন্য স্থানে নিয়ে যাওয়া ইত্যাদি এমতাবস্থায় ব্যবসায়ের মাল থেকে শ্রমিকের মজুরি দিতে পারবে। তবে যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ী নিজের শহরে থাকে ততক্ষণ শরীকী মাল হতে খাদ্য ও পোশাক নিবে না। আর নিজ শহরে বিক্রয়ের যোগ্য পণ্য হলে মেহনতকারী উহা হতে কোন প্রকার খোরপোষ গ্রহণ করতে পারবে না।মালিক (রহঃ) বলেনঃ যদি সফরে ব্যবসায়ী নিজের মালও নিয়ে যায় তবে সফরের খরচ উভয় মালে বর্তিবে অংশ অনুযায়ী।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩৭৭-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় মুযারাবার ব্যবসায়ীর খরচের সীমা ব্যাখ্যা করা হয়েছে। যদি মূলধন এত বেশি হয় যে খরচ বহন করতে পারে এবং ব্যবসায়ী সেই মালের জন্য সফরে যায়, তাহলে সে নিয়ম অনুযায়ী খাবার ও পোশাক নিতে পারে। ব্যবসার কাজ যদি একা করা সম্ভব না হয়, যেমন পাওনা আদায় করা, মাল বাঁধা, বহন করা বা স্থানান্তর করা—তাহলে ব্যবসার মাল থেকে শ্রমিকের মজুরি দেওয়া যায়। তবে ব্যবসায়ী নিজের শহরে থাকলে মুযারাবার মাল থেকে খাবার বা পোশাক নিতে পারবে না। আর যদি সে নিজের মালও সঙ্গে নেয়, তাহলে সফরের খরচ দুই মালের অংশ অনুযায়ী ভাগ হবে। এই বর্ণনা শেখায়, খরচ নেওয়া যাবে প্রয়োজন ও নিয়মের ভিত্তিতে, ব্যক্তিগত সুবিধার জন্য নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফরে প্রয়োজনীয় খরচ মূলধন থেকে নেওয়া যেতে পারে।
  • নিজ শহরে থাকলে ব্যবসায়ী খোরপোষ নিতে পারে না।
  • প্রয়োজনীয় কাজের জন্য শ্রমিক নিয়োগ করা যায়।
  • নিজের মাল সঙ্গে থাকলে খরচ অংশ অনুযায়ী ভাগ হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন