৩৭/১০. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪৫৮ - অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে দান
যা সন্তানকে হেবা (দান) করা জায়েয হবে
ছোট সন্তানকে দান: ঘোষণা ও সাক্ষীর গুরুত্ব
মুয়াত্তা ইমাম মালিক : ১৪৫৮
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৪৫৮
حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ قَالَ مَنْ نَحَلَ وَلَدًا لَهُ صَغِيرًا لَمْ يَبْلُغْ أَنْ يَحُوزَ نُحْلَهُ فَأَعْلَنَ ذَلِكَ لَهُ وَأَشْهَدَ عَلَيْهَا فَهِيَ جَائِزَةٌ وَإِنْ وَلِيَهَا أَبُوْهُ قَالَ مَالِك الْأَمْرُ عِنْدَنَا أَنَّ مَنْ نَحَلَ ابْنًا لَهُ صَغِيرًا ذَهَبًا أَوْ وَرِقًا ثُمَّ هَلَكَ وَهُوَ يَلِيهِ إِنَّهُ لَا شَيْءَ لِلْابْنِ مِنْ ذَلِكَ إِلَّا أَنْ يَكُونَ الْأَبُ عَزَلَهَا بِعَيْنِهَا أَوْ دَفَعَهَا إِلَى رَجُلٍ وَضَعَهَا لِابْنِهِ عِنْدَ ذَلِكَ الرَّجُلِ فَإِنْ فَعَلَ ذَلِكَ فَهُوَ جَائِزٌ لِلْابْنِ.
সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
উসমান ইব্নু আফফান (রাঃ) বলেছেন, যে ব্যক্তি নিজের অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে কোন বস্তু দান করে, যে সন্তান এখনও উহা গ্রহণ করার উপযুক্ত হয়নি এবং এই দানের কথা প্রকাশ্যে ঘোষণা করে দেয় এবং তাতে সাক্ষী নিযুক্ত করে তবে এটা জায়েয হবে যদিও তার অভিভাবক পিতা থাকেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ) বলেন আমাদের নিয়ম মতে যদি কোন ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে স্বর্ণ কিংবা রৌপ্য দান করে, অতঃপর পিতা মারা যায় এবং পিতাই অভিভাবক থাকে তবে ঐ মাল সন্তানের হবে না বরং পিতারই থাকবে। হ্যাঁ, যদি পিতা সেই মাল পৃথক করে দিয়ে থাকে কিংবা কারো কাছে আমানত রেখে থাকে তবে তা সন্তানের বলে সাব্যস্ত হবে।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪৫৮-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় উসমান ইব্নু আফফান (রা) বলেন, কেউ নিজের অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে কোনো বস্তু দান করলে, সন্তান তা গ্রহণ করার উপযুক্ত না হলেও, যদি দানের কথা প্রকাশ্যে ঘোষণা করে এবং সাক্ষী রাখে, তবে তা বৈধ হবে; যদিও পিতা অভিভাবক থাকে। এরপর ইমাম মালিক (র) বলেন, কেউ ছোট সন্তানকে স্বর্ণ বা রৌপ্য দান করলে, কিন্তু তা আলাদা না করে নিজের কাছেই রাখে এবং পরে সন্তান মারা যায়, তবে তা সন্তানের বলে সাব্যস্ত হবে না। তবে যদি পিতা মালটি আলাদা করে দেয় বা কারও কাছে সন্তানের জন্য আমানত রাখে, তাহলে তা সন্তানের হবে। এই বর্ণনা শেখায়, সন্তানকে দান শুধু মুখের কথা নয়; ঘোষণা, সাক্ষী এবং মাল আলাদা করে দেওয়ার মতো বাস্তব কাজও দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ছোট সন্তানকে দান করলে ঘোষণা ও সাক্ষী গুরুত্বপূর্ণ।
- দান করা মাল আলাদা করে দেওয়া দরকার হতে পারে।
- মুখে দান বললেই সব অবস্থায় তা কার্যকর হয় না—ইমাম মালিকের মতে।
- সন্তানের হক পরিষ্কার রাখতে দলিল ও আমানত জরুরি।
