৩/১. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪৬ - আযান শুরু হওয়ার ঘটনা
নামাযের প্রতি আহ্বান
আযান শুরু হওয়ার ঘটনা ও নামাজের ডাক
মুয়াত্তা ইমাম মালিক : ১৪৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৪৬
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ قَالَ، كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَرَادَ أَنْ يَتَّخِذَ خَشَبَتَيْنِ يُضْرَبُ بِهِمَا لِيَجْتَمِعَ النَّاسُ لِلصَّلَاةِ فَأُرِيَ عَبْدُ اللهِ بْنُ زَيْدٍ الْأَنْصَارِيُّ ثُمَّ مِنْ بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ خَشَبَتَيْنِ فِي النَّوْمِ فَقَالَ إِنَّ هَاتَيْنِ لَنَحْوٌ مِمَّا يُرِيدُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ أَلَا تُؤَذِّنُونَ لِلصَّلَاةِ فَأَتَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَيْقَظَ فَذَكَرَ لَهُ ذَلِكَ فَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْأَذَانِ.
ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কাঠ তৈরি করাবার ইচ্ছা করেছিলেন, যেন একটির দ্বারা অপরটির উপর আঘাত করে ধ্বনি সৃষ্টি করে মানুষকে নামাজের জামাতের উদ্দেশ্যে একত্র করা যায়। অতঃপর আবদুল্লাহ ইবনু যায়দ আনসারী এবং বনি হারিস ইবনু খাযরাযী (রাঃ) স্বপ্নে দুটি কাঠ দেখতে পেয়ে বললেন, এ দুটি অনুরূপ কাঠই যেরূপ কাঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতে চেয়েছেন। তারপর তাঁকে বলা হলো, তোমরা নামাজের জন্য আজান দাও না কেন? ঘুম হতে জাগার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সমীপে উপস্থিত হয়ে তাঁর স্বপ্নের কথা আরজ করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জন্য হুকুম দিলেন।
(হাসান, আবূ দাঊদ ৪৯৯, তিরমিযী ১৮৯, ইবনু মাজাহ ৭০৬, আল্লামা আলবানী (রহঃ) ইরওয়া ২৪৬ গ্রন্থে হাদীসটিকে হাসান বলেছেন, আর ইমাম মালিক কর্তৃক হাদীসটি মুরসাল)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আযান শুরু হওয়ার ঘটনা সংক্ষেপে এসেছে। প্রথমে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নামাজের জামাতে একত্র করার জন্য দুটি কাঠ ব্যবহারের ইচ্ছা করেছিলেন। পরে আবদুল্লাহ ইবনু যায়দ আনসারী রাঃ স্বপ্নে অনুরূপ বিষয় দেখেন। স্বপ্নে তাকে নামাজের জন্য আযান দেওয়ার কথা বলা হয়। তিনি ঘুম থেকে উঠে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে স্বপ্নের কথা জানালে নবীজি আযানের নির্দেশ দেন। এই বর্ণনায় আযানকে নামাজের আহ্বান হিসেবে দেখা যায়। আযান শুধু শব্দ নয়; এটি মুসলিমদের জামাতের দিকে ডাকে এবং ইবাদতের সময় স্মরণ করিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আযান নামাজের জামাতে মানুষকে একত্র করার আহ্বান।
- নামাজের জন্য ডাকার বিষয়টি নবীজির নির্দেশে প্রতিষ্ঠিত হয়েছে।
- জামাতের গুরুত্ব এই ঘটনার মাধ্যমে বোঝা যায়।
- ইবাদতের কাজে সুন্দর ও স্পষ্ট আহ্বানের প্রয়োজন আছে।
