৩/১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪৮ - আযান ও প্রথম কাতারের ফজিলত

নামাযের প্রতি আহ্বান

আযান, প্রথম কাতার ও ফজর-ইশার নামাজের ফজিলত

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৪৮

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لَاسْتَبَقُوا إِلَيْهِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানত আজান ও প্রথম কাতারে কী (বরকত ও মঙ্গল) রয়েছে, তবে তা পাবার জন্য লটারি ছাড়া উপায় না থাকলে তারা এর জন্য লটারি করত। আর যদি তারা জানত দ্বিপ্রহরের নামাজে (যোহর ও জুম’আয়) প্রথম সময়ে যাওয়াতে কী রয়েছে তবে তার দিকে দ্রুত গতিতে ধাবিত হত। আর তারা যদি জানত ইশা ও ফজরের নামাজে কী রয়েছে তা হলে উভয় নামাজের জন্য অবশ্যই আসত, এমনকি হামাগুড়ি দিয়েও।

(বুখারী ৬১৫, ৬৫৪, মুসলিম ৪৩৭)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নামাজের জামাতের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আযান ও প্রথম কাতারের মঙ্গল জানত, আর তা পেতে লটারী ছাড়া উপায় না থাকত, তাহলে তারা লটারী করত। আবার দ্বিপ্রহরের নামাজে প্রথম সময়ে যাওয়া এবং ইশা ও ফজরের নামাজে উপস্থিত হওয়ার গুরুত্বও বলা হয়েছে। এখানে অতিরঞ্জিত দাবি নয়, বরং হাদিসের ভাষায় বুঝি—এই আমলগুলোর মর্যাদা বড়। আযান, প্রথম কাতার, আগে মসজিদে যাওয়া এবং ফজর-ইশার জামাত—এসব বিষয়ে মুসলিমের আগ্রহ থাকা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আযান ও প্রথম কাতারের মধ্যে বড় মঙ্গল রয়েছে।
  • যোহর বা জুমার সময় আগে যাওয়া উৎসাহিত করা হয়েছে।
  • ইশা ও ফজরের জামাতে উপস্থিতির গুরুত্ব বিশেষভাবে এসেছে।
  • নামাজের জামাতে আগ্রহী হওয়া একজন মুসলিমের ভালো অভ্যাস।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন