৪১/১. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫০৭ - রজমের বিধান ও সত্য গোপনের ঘটনা
প্রস্তরাঘাত করা
রজমের বিধান: তাওরাতের আয়াত গোপন ও সত্য প্রকাশ
মুয়াত্তা ইমাম মালিক : ১৫০৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫০৭
حَدَّثَنَا مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُ قَالَجَاءَتْ الْيَهُودُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلًا مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا فَقَالَ لَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ فَقَالُوا نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ سَلَامٍ كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ ثُمَّ قَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَافَقَالَ لَهُ عَبْدُ اللهِ بْنُ سَلَامٍ ارْفَعْ يَدَكَ فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ فَقَالُوا صَدَقَ يَا مُحَمَّدُ فِيهَا آيَةُ الرَّجْمِ فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُجِمَافَقَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ فَرَأَيْتُ الرَّجُلَ يَحْنِي عَلَى الْمَرْأَةِ يَقِيهَا الْحِجَارَةَ قَالَ مَالِك يَعْنِي يَحْنِي يُكِبُّ عَلَيْهَا حَتَّى تَقَعَ الْحِجَارَةُ عَلَيْهِ
‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
ইহুদীদের একদল রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলল, তাদের একজন পুরুষ ও একজন স্ত্রীলোক ব্যভিচার করেছে। রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেনঃ রজম বা প্রস্তরাঘাতের ব্যাপারে তাওরাতে কি আদেশ রয়েছে? তারা বললঃ আমরা ব্যভিচারকারীকে লজ্জিত করি এবং তাদেরকে বেত্রাঘাত করা হয়। আবদুল্লাহ্ ইব্নু সালাম বললেন, তোমরা মিথ্যা বলতেছ। তাওরাতে প্রস্তরাঘাতের শাস্তি রয়েছে।অতঃপর তারা তাওরাত এনে তা খুলল। এক ব্যক্তি রজমের বক্তব্যের উপর হাত রেখে পূর্বাপর অবশিষ্ট আয়াত পড়ে শুনাল। আবদুল্লাহ্ ইব্নু সালাম তাকে বলল, তোমার হাত উঠাও তো। সে তার হাত উঠালে দেখা গেল উহাতে প্রস্তরাঘাতের আয়াত রয়েছে। অতঃপর সকল ইহুদীই স্বীকার করল যে, আবদুল্লাহ্ ইব্নু সালাম ঠিকই বলেছেন, তাওরাতে প্রস্তরাঘাতের আয়াত বিদ্যমান রয়েছে। রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে প্রস্তরাঘাতের আদেশ করলেন। রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশে উভয়কে প্রস্তরাঘাত করা হল।আবদুল্লাহ্ ইব্নু উমর (রাঃ) বলেন, আমি দেখলাম, পুরুষটি ঐ নারীকে আঘাত হতে রক্ষা করতে তার উপর ঝুঁকে পড়ছিল। (বুখারী ৩৬৩৫, মুসলিম ১৬৯৯) মালিক (রহঃ) বলেন, উহার উপর ঝুঁকে পড়ছিল অর্থ পুরুষ নিজে প্রস্তরাঘাত সহ্য করেও ঐ নারীকে প্রস্তরাঘাত হতে রক্ষা করতে যেয়ে তার উপর উপুড় হয়ে পড়েছিল।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫০৭-এর সারসংক্ষেপ
কোর টপিক: রজম। এই হাদিসে ইহুদীদের একদল রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে ব্যভিচারের একটি ঘটনা জানায়। তিনি তাদের জিজ্ঞেস করেন, তাওরাতে রজম সম্পর্কে কী আছে। তারা বলে, লজ্জিত করা ও বেত্রাঘাতের কথা আছে। তখন আবদুল্লাহ ইবনু সালাম (রা) বলেন, তারা মিথ্যা বলছে; তাওরাতে রজম আছে। তাওরাত আনা হলে একজন ব্যক্তি রজমের আয়াতের উপর হাত রেখে পাশের অংশ পড়তে থাকে। হাত সরালে রজমের আয়াত দেখা যায়। এরপর তারা সত্য স্বীকার করে এবং রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উভয়ের জন্য রজমের আদেশ দেন। এই বর্ণনায় সত্য গোপন না করা, আল্লাহর বিধান বদলে না দেওয়া এবং বিচারকাজে প্রমাণের গুরুত্ব স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধর্মীয় বিধান গোপন করা বড় ভুল কাজ।
- বিচারের ক্ষেত্রে মূল পাঠ ও প্রমাণ যাচাই করা জরুরি।
- আবদুল্লাহ ইবনু সালাম (রা) সত্য প্রকাশে ভূমিকা রাখেন।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم প্রকাশিত সত্যের ভিত্তিতে ফয়সালা করেছেন।
