৩/১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫১ - আযান শুনে শয়তানের পালানো

নামাযের প্রতি আহ্বান

আযান, ইকামত ও নামাজে ওয়াসওয়াসার শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫১

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا نُودِيَ لِلصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ النِّدَاءَ فَإِذَا قُضِيَ النِّدَاءُ أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ أَدْبَرَ حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ يَقُولُ اذْكُرْ كَذَا اذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ حَتَّى يَظَلَّ الرَّجُلُ إِنْ يَدْرِي كَمْ صَلَّى.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নামাজের জন্য আজান দেওয়ার সময় শয়তান সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে পালায়, যেন সে আজানের শব্দ না শোনে। আজান শেষ হলে সে আবার আসে। ইকামত আরম্ভ হলে আবার পলায়ন করে। ইকামত বলা শেষ হলে পুনরায় উপস্থিত হয় এবং ‘ওয়াস্ওয়াসা’ ঢেলে নামাজী ব্যক্তি ও তার অভীষ্ট লক্ষ্যের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে; যে সকল বিষয় তার স্মরণ ছিল না সে সবের প্রতি আকৃষ্ট করে সে বলতে থাকে অমুক বিষয় স্মরণ কর, অমুক বিষয় স্মরণ কর। ফলে সে ব্যক্তি কত রাকা’আত নামাজ আদায় করেছে তা পর্যন্ত ভুলে যায়।

(বুখারী ৬০৮, মুসলিম ৩৮৯)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আযান ও ইকামতের প্রভাব এবং নামাজে ওয়াসওয়াসার বিষয় এসেছে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের আযান দেওয়া হলে শয়তান শব্দ করে পালায়, যেন সে আযান না শুনে। আযান শেষ হলে সে ফিরে আসে। ইকামত শুরু হলে আবার পালায়, আর ইকামত শেষ হলে আবার আসে। এরপর সে নামাজির মনে নানা কথা ঢোকায়—অমুক কথা মনে কর, তমুক কথা মনে কর। ফলে মানুষ কত রাকাত পড়েছে তা নিয়েও ভুলে যেতে পারে। এই হাদিস আমাদের আযানের মর্যাদা এবং নামাজে মনোযোগ ধরে রাখার প্রয়োজনীয়তা শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আযান ও ইকামতের প্রভাব হাদিসে বিশেষভাবে উল্লেখ হয়েছে।
  • নামাজে ওয়াসওয়াসা আসতে পারে, তাই মনোযোগ দরকার।
  • শয়তান নামাজির মনে ভুলে যাওয়া বিষয়ও তুলে দিতে পারে।
  • নামাজে রাকাতের হিসাব ও মন স্থির রাখা জরুরি।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন