৪১/১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫১০ - গর্ভবতী নারীর স্বীকারোক্তি ও সন্তানের হক

প্রস্তরাঘাত করা

গর্ভবতী নারীর স্বীকারোক্তি: সন্তানের হক আগে

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫১০

حَدَّثَنِي مَالِك عَنْ يَعْقُوبَ بْنِ زَيْدِ بْنِ طَلْحَةَ عَنْ أَبِيهِ زَيْدِ بْنِ طَلْحَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي مُلَيْكَةَ أَنَّهُ أَخْبَرَهُأَنَّ امْرَأَةً جَاءَتْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَتْهُ أَنَّهَا زَنَتْ وَهِيَ حَامِلٌ فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اذْهَبِي حَتَّى تَضَعِي فَلَمَّا وَضَعَتْ جَاءَتْهُ فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اذْهَبِي حَتَّى تُرْضِعِيهِ فَلَمَّا أَرْضَعَتْهُ جَاءَتْهُ فَقَالَ اذْهَبِي فَاسْتَوْدِعِيهِ قَالَ فَاسْتَوْدَعَتْهُ ثُمَّ جَاءَتْ فَأَمَرَ بِهَا فَرُجِمَتْ

আবদুল্লাহ্ ইব্নু আবী মুলাইকা (রহঃ) হতে বর্ণিতঃ

এক স্ত্রীলোক রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে উপস্থিত হয়ে ব্যভিচারের কথা স্বীকার করল। সে মহিলা তখন অন্তঃসত্ত্বা ছিল। রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার সন্তান প্রসবের পর এসো। অতঃপর ঐ স্ত্রীলোকটি প্রসবের পর এল। এবার রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এখন যাও, সন্তানের দুধ ছাড়া হলে এসো। সন্তানের দুধ ছাড়ানোর পর ঐ মহিলাটি আবার এল। এবার রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও, এই সন্তানকে কারো তত্ত্বাবধানে রেখে আস। সে তাকে কারো তত্ত্বাবধানে রেখে আসল। অতঃপর তাঁর আদেশে তাকে প্রস্তরাঘাত করা হল।

(সহীহ, মুসলিম ১৬৯৫, বুরাইবদা (রাঃ) থেকে মুত্তাসিল সনদে বর্ণনা করেন, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫১০-এর সারসংক্ষেপ

কোর টপিক: সন্তানের হক। এই হাদিসে এক নারী রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে ব্যভিচারের কথা স্বীকার করেন। তিনি তখন গর্ভবতী ছিলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে সঙ্গে সঙ্গে শাস্তি দেননি; বরং বলেন, সন্তান প্রসবের পর আসতে। প্রসবের পর এলে বলেন, সন্তানের দুধ ছাড়ানোর পর আসতে। দুধ ছাড়ানোর পর এলে বলেন, সন্তানকে কারও তত্ত্বাবধানে রেখে আসতে। এরপরই তাঁর আদেশে শাস্তি কার্যকর হয়। এই বর্ণনায় স্বীকারোক্তি, গর্ভাবস্থা, শিশুর দুধপান এবং তত্ত্বাবধান—সব বিষয় আলাদা ধাপে দেখা হয়েছে। মূল শিক্ষা হলো, বিচারকাজে শিশুর অধিকার ও নিরাপত্তা অবহেলা করা হয়নি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গর্ভস্থ সন্তানের অবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
  • শিশুর দুধপান ও তত্ত্বাবধানের বিষয় আগে দেখা হয়েছে।
  • স্বীকারোক্তি থাকলেও শাস্তি কার্যকর করার সময় পরিস্থিতি বিবেচিত হয়েছে।
  • বিচারকাজে শিশুর ক্ষতি এড়ানোর দিকটি বর্ণনায় স্পষ্ট।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন