৪১/৯. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৩৩ - চুরি আদালতে পৌঁছানোর আগে ক্ষমা

যখন চোর বিচারকের নিকট উপস্থিত হয়ে যায়, তখন তার জন্য সুপারিশ করা অবৈধ

চুরির মামলা আদালতে গেলে: ক্ষমা করার সময়ের শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫৩৩

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ صَفْوَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ صَفْوَانَأَنَّ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ قِيلَ لَهُ إِنَّهُ مَنْ لَمْ يُهَاجِرْ هَلَكَ فَقَدِمَ صَفْوَانُ بْنُ أُمَيَّةَ الْمَدِينَةَ فَنَامَ فِي الْمَسْجِدِ وَتَوَسَّدَ رِدَاءَهُ فَجَاءَ سَارِقٌ فَأَخَذَ رِدَاءَهُ فَأَخَذَ صَفْوَانُ السَّارِقَ فَجَاءَ بِهِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُقْطَعَ يَدُهُ فَقَالَ لَهُ صَفْوَانُ إِنِّي لَمْ أُرِدْ هَذَا يَا رَسُولَ اللهِ هُوَ عَلَيْهِ صَدَقَةٌ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهَلَّا قَبْلَ أَنْ تَأْتِيَنِي بِهِ

সাফওয়ান ইব্নু আবদুল্লাহ্ ইব্নু সাফওয়ান (রহঃ) হতে বর্ণিতঃ

কেউ সাফওয়ান ইব্নু উমাইয়া (রাঃ)-কে বলল, যে ব্যক্তি হিজরত করেনি সে ধ্বংস হোক। অতঃপর সাফওয়ান হিজরত করে মদীনাতে আগমন করে স্বীয় চাদর মাথার নিচে রেখে মসজিদে নববীতে শুয়ে পড়ল। ইত্যবসরে এক চোর তার চাদর চুরি করল। সাফওয়ান চোরকে ধরে, তাকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খিদমতে নিয়ে গেলে অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) তার হাত কাটার আদেশ দিলেন। সাফওয়াল বলল, ইয়া রাসূলাল্লাহ্! আমার এই ইচ্ছা ছিল না। আমি তাকে চাদরখানা সদকা করলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আমার কাছে তাকে আনার পূর্বে তোমার এ কথা বলা উচিত ছিল।

(সহীহ, আবূ দাঊদ ৪৩৯৪, নাসাঈ ৪৮৭৯, ইবনু মাজাহ ২৫৯৫, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন [ইরওয়া] ২৩১৭, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাফওয়ান ইব্নু উমাইয়া (রা)-এর একটি ঘটনা এসেছে। তিনি মসজিদে নববীতে নিজের চাদর মাথার নিচে রেখে ঘুমিয়েছিলেন। এক চোর এসে চাদরটি নিয়ে যায়। সাফওয়ান তাকে ধরে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নিয়ে যান। তখন নবীজি তার হাত কাটার আদেশ দেন। এরপর সাফওয়ান বলেন, তিনি এমনটা চাননি; তিনি চাদরটি সদকা করে দিলেন। নবীজি বলেন, তাকে তাঁর কাছে আনার আগে কেন এমন কথা বলেননি। এই বর্ণনা চুরির বিচার, মালিকের ক্ষমা এবং বিচারকের সামনে মামলা পৌঁছানোর পর সিদ্ধান্তের গুরুত্ব বোঝায়। অর্থাৎ ক্ষমা ভালো হতে পারে, কিন্তু সময় ও প্রক্রিয়া এখানে গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চুরি আদালত বা বিচারকের কাছে পৌঁছানোর আগে ক্ষমার সুযোগের কথা বোঝা যায়।
  • মালিকের পরে বলা সদকা বিচারিক সিদ্ধান্ত বদলায়নি।
  • চুরি করা মাল ছোট মনে হলেও বিচারিকভাবে গুরুতর হতে পারে।
  • ক্ষমা করতে চাইলে সময়মতো সিদ্ধান্ত নেওয়া জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন