৪৫/২. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৭৬ - মদীনার কষ্টে ধৈর্যের ফজিলত
মদীনায় অবস্থান এবং তথা হতে প্রস্থান
মদীনার কষ্টে ধৈর্য: সাক্ষ্য ও সুপারিশের আশা
মুয়াত্তা ইমাম মালিক : ১৫৭৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫৭৬
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ قَطَنِ بْنِ وَهْبِ بْنِ عُمَيْرِ بْنِ الْأَجْدَعِ أَنَّ يُحَنَّسَ مَوْلَى الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ أَخْبَرَهُأَنَّهُ كَانَ جَالِسًا عِنْدَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ فِي الْفِتْنَةِ فَأَتَتْهُ مَوْلَاةٌ لَهُ تُسَلِّمُ عَلَيْهِ فَقَالَتْ إِنِّي أَرَدْتُ الْخُرُوجَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ اشْتَدَّ عَلَيْنَا الزَّمَانُ فَقَالَ لَهَا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ اقْعُدِي لُكَعُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَصْبِرُ عَلَى لَأْوَائِهَا وَشِدَّتِهَا أَحَدٌ إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ
যুবাইর ইব্নুল আওয়াম (রাঃ)-এর মুক্ত দাস ইউহান্নাস হতে বর্ণিতঃ
ফিতনার সময়ে আমি আবদুল্লাহ্ ইব্নু উমর (রাঃ)-এর নিকট বসা ছিলাম। এমন সময় তাঁর এক দাসী এসে সালাম দিয়ে তাকে বলল, হে আবূ আবদুর রহমান, আমি মদীনা ছেড়ে চলে যেতে চাই। কেননা এইখানে অভাব-অনটনে কষ্ট পাচ্ছি। ইব্নু উমর (রাঃ) তাকে বললেন, হতভাগ্য! বস। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলতেছিলেন, যে ব্যক্তি মদীনার অভাব-অনটন ও কষ্ট সহ্য করবে, আমি কেয়ামতে তার সাক্ষী হব অথবা তার জন্য সুপারিশ করব।
(সহীহ, মুসলিম ১৩৭৭)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৭৬-এর সারসংক্ষেপ
মূল বিষয়: মদীনার ফজিলত। এই হাদিসে ইব্নু উমার (রা)-এর কাছে এক দাসী এসে জানায়, সে মদীনা ছেড়ে যেতে চায়, কারণ এখানে অভাব-অনটন ও কষ্ট হচ্ছে। ইব্নু উমার (রা) তাকে বসতে বলেন এবং জানান, তিনি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন: যে ব্যক্তি মদীনার অভাব ও কষ্টে ধৈর্য ধরে, কিয়ামতের দিন তিনি তার জন্য সাক্ষী বা সুপারিশকারী হবেন। এই হাদিসে মদীনায় থাকা, কষ্ট সহ্য করা এবং ধৈর্যের মূল্য বোঝানো হয়েছে। তবে এখানে কথা বিশেষভাবে মদীনার কষ্টের সঙ্গে যুক্ত, সাধারণ সব কষ্টের ব্যাপারে সরাসরি একই দাবি করা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মদীনার কষ্টে ধৈর্য ধরার বিশেষ মর্যাদা এসেছে।
- অভাব-অনটনে তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেওয়ার শিক্ষা আছে।
- ইব্নু উমার (রা) নবীজির বাণী দিয়ে দাসীকে বুঝিয়েছেন।
- হাদিসের ফজিলত নির্দিষ্টভাবে মদীনার কষ্টের সঙ্গে সম্পর্কিত।
