৪৫/২. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৭৮ - ইয়াসরিব নয়, সেটি মদীনা

মদীনায় অবস্থান এবং তথা হতে প্রস্থান

ইয়াসরিব নয়, মদীনা: ভাট্টির মতো মন্দকে বের করে

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫৭৮

و حَدَّثَنِي مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ قَالَ سَمِعْتُ أَبَ الْحُبَابِ سَعِيدَ بْنَ يَسَارٍ يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى يَقُولُونَ يَثْرِبُ وَهِيَ الْمَدِينَةُ تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ)-কে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে আমাকে এমন লোকালয়ে যাওয়ার আদেশ দেয়া হয়েছে যা অন্যান্য লোকালয়কে খেয়ে ফেলবে। লোকে তাকে ইয়াস্রাব বলে থাকে আর উহা হল মদীনা। উহা মন্দ লোকদের বের করে দেয়, যেমন লোহার ভাট্টি লোহার ময়লা বের করে দেয়। [১]

[১] লোকালয়কে খাওয়া অর্থ বিজয় অর্থাৎ মদীনাবাসীরা অন্য অনেক লোকালয় জয় করে মদীনার অন্তর্ভুক্ত করে নিবেন। রসূলুল্লাহ (ﷺ)-এর জীবদ্দশায়ই মক্কা, তায়েফ, ইয়ামান, খায়বর বিজয় হয়েছিল, আর মদীনা তখন রাজধানী ছিল। (বুখারী ১৮৭১, মুসলিম ১৩৮২)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৭৮-এর সারসংক্ষেপ

মূল বিষয়: মদীনার মর্যাদা। এই হাদিসে আবূ হুরায়রা (রা) বলেন, তিনি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন: তাঁকে এমন এক লোকালয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে, যা অন্যান্য লোকালয়কে খেয়ে ফেলবে। লোকেরা তাকে ইয়াসরিব বলে, অথচ সেটি মদীনা। মদীনা মন্দ লোকদের বের করে দেয়, যেমন লোহার ভাট্টি লোহার ময়লা বের করে দেয়। এই হাদিসে মদীনার নাম, মর্যাদা এবং তার বিশেষ বৈশিষ্ট্য এসেছে। এখানে ভাট্টির উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, মদীনা মানুষের ভেতরের খারাপ অবস্থা প্রকাশ করে এবং অযোগ্য লোককে আলাদা করে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদীনার নাম ও মর্যাদা হাদিসে বিশেষভাবে এসেছে।
  • মদীনাকে ভাট্টির মতো বলা হয়েছে, যা ময়লা বের করে।
  • মন্দ লোক মদীনার পরিবেশে টিকে না থাকার কথা এসেছে।
  • মদীনার প্রতি সম্মান ও ভালোবাসা রাখা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন