৪৫/৭. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৯৬ - মহামারীতে প্রবেশ ও পালানোর নিষেধ

মহামারীর বর্ণনা

মহামারী সম্পর্কে নবীজির নির্দেশ: আক্রান্ত স্থানে যেও না, পালিয়ো না

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৫৯৬

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ وَعَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ أُسَامَةَ بْنَ زَيْدٍ مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الطَّاعُونِفَقَالَ أُسَامَةُ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الطَّاعُونُ رِجْزٌ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ أَوْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلَا تَدْخُلُوا عَلَيْهِ وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُقَالَ مَالِك قَالَ أَبُو النَّضْرِ لَا يُخْرِجُكُمْ إِلَّا فِرَارٌ مِنْهُ

সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ

উসামা ইব্নু যায়দের নিকট জিজ্ঞেস করলেন, তুমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে মহামারী সম্বন্ধে কি শুনেছ? তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন মহামারী এক প্রকার আযাব, যা বনী ইসরাইলের এক সম্প্রদায়ের প্রতি পাঠানো হয়েছিল অথবা তোমাদের পূর্বেকার লোকদের প্রতি পাঠানো হয়েছিল। যখন তোমরা কোন স্থানে মহামারীর কথা শোন, তথায় যেও না, আর যদি কোথাও মহামারী সংক্রামিত হয়ে পড়ে আর তথায় থাক, তবে তথা হতে পলায়ন করো না। আবূ নায্র বলেন, পলায়নের ইচ্ছায় বের হইও না।

(বুখারী ৩৪৭৩, মুসলিম ২২২৮)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৫৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসামা ইব্নু যায়দ রা.-এর কাছে মহামারী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী জানান। নবীজি বলেছেন, মহামারী এক ধরনের আযাব, যা বনী ইসরাইলের এক সম্প্রদায়ের ওপর অথবা পূর্বের লোকদের ওপর পাঠানো হয়েছিল। এরপর তিনি স্পষ্ট নির্দেশ দেন: যখন কোনো স্থানে মহামারীর কথা শুনবে, সেখানে প্রবেশ করবে না। আর যদি কোনো স্থানে মহামারী ছড়িয়ে পড়ে এবং তোমরা সেখানে থাকো, তাহলে সেখান থেকে পালানোর উদ্দেশ্যে বের হবে না। আবূ নায্রের বক্তব্যেও পালানোর উদ্দেশ্যকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই হাদিসে মহামারী, সতর্কতা এবং সামাজিক দায়িত্বের স্পষ্ট শিক্ষা আছে। এটি আতঙ্ক নয়; বরং নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল আচরণের দিক দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মহামারী আক্রান্ত স্থানে প্রবেশ না করার নির্দেশ এসেছে।
  • আক্রান্ত স্থানে থাকলে পালানোর উদ্দেশ্যে বের হতে নিষেধ করা হয়েছে।
  • মহামারী সম্পর্কে নববী নির্দেশে সতর্কতা ও দায়িত্বশীলতা আছে।
  • অবস্থা বুঝে নিজেকে ও অন্যকে ক্ষতি থেকে বাঁচানোর শিক্ষা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন