৪৭/১. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬১৩ - যার অনিষ্টে মানুষ ভয় পায়
সৎস্বভাব প্রসঙ্গ
যার অনিষ্টে মানুষ ভয় পায়: মন্দ চরিত্রের ভয়াবহতা
মুয়াত্তা ইমাম মালিক : ১৬১৩
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬১৩
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ عَائِشَةُ وَأَنَا مَعَهُ فِيالْبَيْتِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ ابْنُ الْعَشِيرَةِ ثُمَّ أَذِنَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ عَائِشَةُ فَلَمْ أَنْشَبْ أَنْ سَمِعْتُ ضَحِكَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُ فَلَمَّا خَرَجَ الرَّجُلُ قُلْتُ يَا رَسُولَ اللهِ قُلْتَ فِيهِ مَا قُلْتَ ثُمَّ لَمْ تَنْشَبْ أَنْ ضَحِكْتَ مَعَهُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ شَرِّ النَّاسِ مَنْ اتَّقَاهُ النَّاسُ لِشَرِّهِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
কেউ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে সাক্ষাৎ করতে অনুমতি চাইল। আমি তখন রাসূলুল্লাহ্র ঘরে ছিলাম। তিনি বললেন, এই লোকটি মন্দ। অতঃপর তিনি তাকে আসতে অনুমতি দান করলেন। আয়িশা (রাঃ) বলেন, বেশিক্ষণ না যেতেই আমি ঐ লোকটির সাথে রাসূলুল্লাহ্কে হাসতে শুনতে পেলাম। তার প্রস্থানের পর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এইমাত্র আপনি তাকে মন্দ বললেন, আর এখনই আপনি তার সাথে হাসতেছিলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, সকলের চাইতে মন্দ ঐ ব্যক্তি, যার অনিষ্টকারিতার জন্য লোকে তাকে ভয় করে। [১]
[১] অর্থাৎ লোকেরা এই ভয়ে থাকে যে, সে যে কোন সময় কষ্ট দিতে পারে। লোকটি সম্পর্কে নবী করীম (ﷺ)-এর মন্তব্য গীবত ছিল না, বরং এক ব্যক্তির অবস্থা বর্ণনা করার উদ্দেশ্য ছিল যাতে লোকেরা তার সম্পর্কে সতর্ক হয়ে যায়। (বুখারী ৬০৩২, ইমাম মুসলিম মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন ২৫৯১, আর ইমাম মালিকের নিকট হাদীসটি পৌঁছেছে মর্মে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রা) একটি ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসার অনুমতি চাইলে তিনি তাকে মন্দ বলে উল্লেখ করেন। পরে তাকে অনুমতি দেন এবং তার সাথে হাসিমুখে কথা বলেন। লোকটি চলে গেলে আয়িশা (রা) এ বিষয়ে প্রশ্ন করেন। তখন নবীজি বলেন, মানুষের মধ্যে মন্দ সেই ব্যক্তি, যার অনিষ্টের কারণে লোকেরা তাকে ভয় করে। এই হাদিসে বাহ্যিক ভদ্রতা ও চরিত্রের বাস্তব দিক দুটোই আছে। নবীজি প্রয়োজনের সময় কারও সাথে নম্রভাবে কথা বলেছেন, কিন্তু তার মন্দ স্বভাবও পরিষ্কার করেছেন। শিক্ষা হলো—মানুষ যেন আমাদের রূঢ়তা, ক্ষতি বা খারাপ আচরণের ভয়ে দূরে না থাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যার ক্ষতির ভয়ে মানুষ দূরে থাকে, তার চরিত্র মন্দ হিসেবে এসেছে।
- মানুষের সাথে নম্রভাবে কথা বলা দরকার, কিন্তু মন্দকে মন্দ বলা যায়।
- নিজের আচরণ এমন হওয়া উচিত নয় যাতে মানুষ ভয়ে থাকে।
- ভালো চরিত্র শুধু মুখের হাসি নয়; ক্ষতি থেকে মানুষকে নিরাপদ রাখাও জরুরি।
