২৫/৫৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৯৬ - অশালীন আচরণ থেকে বাঁচার শিক্ষা

কোমল ধরনের আচরণ

অশালীন আচরণের ক্ষতি: মানুষ কেন দূরে সরে যায়

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৯৯৬

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتِ اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ وَأَنَا عِنْدَهُ فَقَالَ «بِئْسَ ابْنُ الْعَشِيرَةِ أَوْ أَخُو الْعَشِيرَةِ».‏ ثُمَّ أَذِنَ لَهُ فَأَلاَنَ لَهُ الْقَوْلَ فَلَمَّا خَرَجَ قُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ قُلْتَ لَهُ مَا قُلْتَ ثُمَّ أَلَنْتَ لَهُ الْقَوْلَ. فَقَالَ «يَا عَائِشَةُ إِنَّ مِنْ شَرِّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ أَوْ وَدَعَهُ النَّاسُ اتِّقَاءَ فُحْشِهِ».‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

আইশা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর সাথে দেখা করার জন্য একজন লোক অনুমতি চাইলো। আমি সে সময় তাঁর সামনে উপস্থিত ছিলাম। তিনি বললেনঃ গোত্রের মধ্যে এই লোকটি অথবা গোত্রের এই ভাই কতই না মন্দ! তারপর তিনি তাকে ভিতরে প্রবেশের সম্মতি প্রদান করলেন এবং তার সাথে নম্র ভাষায় কথা বললেন। লোকটি চলে যাওয়ার পর আমি তাকে বললাম, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! আপনি প্রথম অবস্থায় তার ব্যাপারে এই এই কথা বললেন, তারপর তার সাথে নম্র ভাষায় কথা বললেন! তিনি বললেন, হে আইশা! মানুষের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, যার অশালীন আচরণ হতে মুক্তির জন্য জনগণ তাকে পরিত্যাগ করে।

আবূ ঈসা বলেন এ হাদীসটি হাসান সহীহ্‌।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় অশালীন আচরণের ক্ষতি। একজন লোক রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে প্রবেশের অনুমতি চাইলে তিনি তার সম্পর্কে কঠিন কথা বললেন, পরে তাকে ঢুকতে দিলেন এবং নম্র ভাষায় কথা বললেন। আয়িশা (রাঃ) বিষয়টি জানতে চাইলে তিনি বললেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি নিকৃষ্ট, যার অশালীন আচরণ থেকে বাঁচার জন্য মানুষ তাকে ছেড়ে দেয় বা এড়িয়ে চলে। অশালীন আচরণ হাদিস আমাদের শেখায়, মানুষকে ভয় দেখিয়ে বা কষ্ট দিয়ে সম্পর্ক ধরে রাখা ভালো নয়। আবার কোনো খারাপ স্বভাবের মানুষের সাথেও পরিস্থিতি অনুযায়ী নরম ভাষায় কথা বলা যেতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অশালীন আচরণ মানুষকে দূরে সরিয়ে দেয়।
  • মানুষ যাতে কষ্ট এড়াতে কাউকে ছেড়ে দেয়, এমন স্বভাব খারাপ।
  • কঠিন ব্যক্তির সাথেও নম্র ভাষা ব্যবহার করা যেতে পারে।
  • ভালো চরিত্র মানুষের কাছে নিরাপদ হওয়ার শিক্ষা দেয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন