৪৯/১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৪৭ - নবীজির শারীরিক গঠন

রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৈহিক গঠনের বিবরণ

নবীজির শারীরিক গঠন: সহজ ভাষায় শামায়েল বর্ণনা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৪৭

حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ بِالطَّوِيلِ الْبَائِنِ وَلَا بِالْقَصِيرِ وَلَيْسَ بِالْأَبْيَضِ الْأَمْهَقِ وَلَا بِالْآدَمِ وَلَا بِالْجَعْدِ الْقَطَطِ وَلَا بِالسَّبِطِ بَعَثَهُ اللهُ عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ وَتَوَفَّاهُ اللهُ عَزَّ وَجَلَّ عَلَى رَأْسِ سِتِّينَ سَنَةً وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ) অধিক লম্বা বা অধিক বেঁটে ছিলেন না। আর না তিনি চুনের মতো সাদা ছিলেন, না একেবারে শ্যামল বর্ণ ছিলেন (বরং সাদা লাল মিশান রং ছিল)। তাঁর চুল (হাবশীদের মতো) খুব কোঁকড়ানও ছিল না আর একেবারে সোজাও ছিল না। যখন তিনি চল্লিশ বৎসর বয়সে উপনীত হলেন তখন আল্লাহ্ তা‘আলা তাঁকে নবী করলেন। নবী হওয়ার পর তিনি দশ বৎসর মক্কায় এবং দশ বৎসর মদীনায় অবস্থান করলেন। ষাট বৎসর বয়সে ইনতিকাল করেন। [১] ঐ সময় তাঁর চুল ও দাড়ির ২০টি চুলও সাদা হয়নি।

[১] মুসলিম শরীফে আছে, তাঁর বয়স ৬৩ বৎসর হয়েছিল। বুখারী-মুসলিমেও আয়েশা (রাঃ) কর্তৃক তাঁর এই বয়সই বর্ণিত হয়েছে। নবী হওয়ার পর তিনি মক্কায় ১৩ বৎসর এবং মদীনায় ১০ বৎসর ছিলেন। (বুখারী ৩৫৪৮, মুসলিম ২৩৪৭)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস রা. রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শারীরিক গঠন সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি খুব বেশি লম্বা ছিলেন না, আবার বেশি বেঁটেও ছিলেন না। তাঁর রং চুনের মতো সাদা ছিল না, আবার একেবারে শ্যামলও ছিল না। তাঁর চুল খুব কোঁকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। চল্লিশ বছর বয়সে আল্লাহ তাঁকে নবী করেন। বর্ণনায় এসেছে, নবী হওয়ার পর তিনি মক্কা ও মদীনায় অবস্থান করেন এবং ষাট বছর বয়সে ইনতিকাল করেন। তখন তাঁর মাথা ও দাড়ির সাদা চুল বিশটিরও কম ছিল। শামায়েলে নববী জানতে এই হাদিস খুব পরিচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবিরা নবীজির গঠন ও বৈশিষ্ট্য যত্ন নিয়ে বর্ণনা করেছেন।
  • নবীজির চুল, বর্ণ ও উচ্চতার বর্ণনা সংযতভাবে এসেছে।
  • শামায়েল পড়লে নবীজির প্রতি ভালোবাসা ও পরিচয় বাড়ে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন