৪৯/২. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৪৮ - ঈসা আ. ও দাজ্জালের স্বপ্ন
‘ঈসা (আ) ও দজ্জালের বিবরণ
ঈসা আ. ও দাজ্জালের স্বপ্ন: কাবার কাছে দেখা বর্ণনা
মুয়াত্তা ইমাম মালিক : ১৬৪৮
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৪৮
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَرَانِي اللَّيْلَةَ عِنْدَ الْكَعْبَةِ فَرَأَيْتُ رَجُلًا آدَمَ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنْ أُدْمِ الرِّجَالِ لَهُ لِمَّةٌ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنْ اللِّمَمِ قَدْ رَجَّلَهَا فَهِيَ تَقْطُرُ مَاءً مُتَّكِئًا عَلَى رَجُلَيْنِ أَوْ عَلَى عَوَاتِقِ رَجُلَيْنِ يَطُوفُ بِالْكَعْبَةِ فَسَأَلْتُ مَنْ هَذَا قِيلَ هَذَا الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ثُمَّ إِذَا أَنَا بِرَجُلٍ جَعْدٍ قَطَطٍ أَعْوَرِ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّهَا عِنَبَةٌ طَافِيَةٌ فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ لِي هَذَا الْمَسِيحُ الدَّجَّالُ
‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, রাত্রে আমি স্বপ্নে দেখলাম, আমি কাবার কাছে রয়েছি এবং সেই অবস্থায় আমি মেটে রঙের একজন লোক দেখলাম যেরূপ মেটে রঙের সুশ্রী লোক হয়ে থাকে। তার কাঁধ পর্যন্ত চুল লম্বা ছিল। তার চুলে তিনি চিরুনি দিয়ে আঁচড়িয়েছেন এবং উহা হতে তখনও পানি ঝরছে। তিনি দুইজন লোকের উপর ভর করে অথবা তিনি বলেছেন দুইজন লোকের কাঁধে ভর করে কা‘বার তাওয়াফ করছেন। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? আমাকে উত্তর দেয়া হল, ইনি মসীহ ইব্নু মরিয়াম। [১] অতঃপর আমি অন্য একজন লোককে দেখলাম (যার) চুল খুব কোঁকড়ান। ডান চোখ তার কানা যেন ঐ চক্ষু ফোলা আঙ্গুর। আমি জিজ্ঞেস করলাম, এই ব্যক্তি কে? কেউ উত্তর দিল, এ হল মসীহ্ দাজ্জাল।
[১] ঈসা (আঃ)-এর স্পর্শ দ্বারা রুগ্ন ব্যক্তি সুস্থ হয়ে যেত, এইজন্য তাঁকে মসীহ্ বলা হত। দজ্জালকে মসীহ বলার কারণ এই যে, সে ৪০ দিনের মধ্যে সমস্ত পৃথিবী ঘুরে আসবে। ঈসা (আঃ) ও দজ্জাল কিয়ামতের নিকটবর্তী সময়ে আগমন করবেন। রসূলুল্লাহ্ (ﷺ) উভয়ের চিহ্ন বলে দিয়েছেন যেন মুসলমান তাকে চিনতে পারে এবং ধোঁকায় পতিত না হয়। (বুখারী ৫৯০২, মুসলিম ১৬৯)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্বপ্নের কথা বলেছেন। তিনি নিজেকে কাবার কাছে দেখেন। সেখানে তিনি সুন্দর মেটে রঙের একজন মানুষ দেখেন, যার চুল কাঁধ পর্যন্ত লম্বা, আঁচড়ানো এবং পানি ঝরছিল। তিনি দুইজনের ওপর ভর করে কাবা তাওয়াফ করছিলেন। জিজ্ঞেস করলে জানানো হয়, তিনি মসীহ ইবনু মরিয়াম। এরপর আরেকজনকে দেখা যায়, যার চুল খুব কোঁকড়ানো এবং ডান চোখ কানা, যেন ফোলা আঙ্গুরের মতো। জিজ্ঞেস করলে বলা হয়, সে মসীহ দাজ্জাল। এই হাদিস ঈসা আ. ও দাজ্জালের বাহ্যিক বর্ণনা নিয়ে গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি স্বপ্নে দেখা বিষয় সাহাবিদের শিক্ষা হিসেবে জানিয়েছেন।
- ঈসা আ.-এর পরিচয় ও বাহ্যিক বৈশিষ্ট্য বর্ণনায় এসেছে।
- দাজ্জালের কিছু বাহ্যিক লক্ষণও এই হাদিসে উল্লেখ আছে।
