৪৯/৩. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৫০ - ইবরাহীম আ. ও গোঁফ ছাঁটা

ফিতরাত বা স্বভাব প্রসঙ্গ

ইবরাহীম আ.-এর বর্ণনা: মেহমানদারী, খাতনা ও গোঁফ ছাঁটা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৫০

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ كَانَ إِبْرَاهِيمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَ النَّاسِ ضَيَّفَ الضَّيْفَ وَأَوَّلَ النَّاسِ اخْتَتَنَ وَأَوَّلَ النَّاسِ قَصَّ الشَّارِبَ وَأَوَّلَ النَّاسِ رَأَى الشَّيْبَ فَقَالَ يَا رَبِّ مَا هَذَا فَقَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى وَقَارٌ يَا إِبْرَاهِيمُ فَقَالَ يَا رَبِّ زِدْنِي وَقَارًاقَالَ يَحْيَى و سَمِعْت مَا لِكًا يَقُولُ يُؤْخَذُ مِنْ الشَّارِبِ حَتَّى يَبْدُوَ طَرَفُ الشَّفَةِ وَهُوَ الْإِطَارُ وَلَا يَجُزُّهُ فَيُمَثِّلُ بِنَفْسِهِ

সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ

ইবরাহীম (আঃ) সর্বপ্রথম মেহমানদারি করেছেন, সর্বপ্রথম খাতনা করেছেন, সর্বপ্রথম গোঁফ কেটেছেন, আর সর্বপ্রথম সাদা চুল দেখে বলেছেন, ইয়া আল্লাহ্, ইহা কি? আল্লাহ্ তা‘আলা বললেন ইহা ইজ্জত ও সম্মান। ইবরাহীম (আঃ) বললেন হে প্রভু, আমার সম্মান বাড়িয়ে দাও। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ) বলেন, গোঁফ এমনভাবে কাটা উচিত যেন ঠোঁটের কিনারা দেখা যায়। একেবারে কামিয়ে ফেলবে না। [১]

[১] ইমাম মালিক (রহঃ)-এর মতে গোঁফ কামান সুন্নত। আর আবূ হানীফ (রহঃ)-এর মতে ছোট করে কেটে ফেলা উত্তম।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৫০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় ইবরাহীম আ.-এর কয়েকটি বিষয় উল্লেখ আছে। তিনি সর্বপ্রথম মেহমানদারী করেছেন, সর্বপ্রথম খাতনা করেছেন এবং সর্বপ্রথম গোঁফ কেটেছেন—এভাবে বর্ণনায় এসেছে। আরও বলা হয়েছে, তিনি সাদা চুল দেখে আল্লাহর কাছে জানতে চান, এটি কী। উত্তরে বলা হয়, এটি ইজ্জত ও সম্মান। তখন ইবরাহীম আ. নিজের সম্মান বাড়ানোর দোয়া করেন। শেষে মালিক র. বলেন, গোঁফ এমনভাবে কাটা উচিত যাতে ঠোঁটের কিনারা দেখা যায়; একেবারে কামিয়ে ফেলা নয়। তাই এই বর্ণনা গোঁফ ছাঁটার নিয়ম, খাতনা এবং মেহমানদারীর আদব নিয়ে সংক্ষিপ্ত শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মেহমানদারী একটি প্রশংসনীয় আদব হিসেবে এসেছে।
  • গোঁফ ছাঁটার ক্ষেত্রে ঠোঁটের কিনারা দেখা যায়—এমন পরিমাণের কথা বলা হয়েছে।
  • সাদা চুলকে বর্ণনায় সম্মান হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন