৪৯/৬. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৫৬ - ইসলাম গ্রহণের পর খাদ্যাভ্যাস

কাফিরের অন্ত্র প্রসঙ্গ

ইসলাম গ্রহণের পর সংযম: সাত ছাগলের দুধের ঘটনা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৫৬

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَافَهُ ضَيْفٌ كَافِرٌ فَأَمَرَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ حَتَّى شَرِبَ حِلَابَ سَبْعِ شِيَاهٍثُمَّ إِنَّهُ أَصْبَحَ فَأَسْلَمَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أَمَرَ لَهُ بِأُخْرَى فَلَمْ يَسْتَتِمَّهَا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ يَشْرَبُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَشْرَبُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

জনৈক কাফির (জাহজা ইব্নু সা‘ঈদ গেফারী) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মেহমান হল। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) একটি ছাগলের দুধ দোহন করতে নির্দেশ দান করলেন। (কাফির) মেহমান সমস্ত দুধ পান করল। আবার দ্বিতীয় ছাগলের দুধ দোহন করা হলে পর লোকটি উহাও সব পান করল। অতঃপর তৃতীয় ছাগলের দুধও সব পান করল। এইভাবে একে একে সাতটি ছাগলের দুধ সে (একাই) পান করল। পরদিন সকালে লোকটি ইসলাম গ্রহণ করল। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে একটি ছাগলের দুধ পান করতে দিলেন। তিনি তা পান করলেন, পরে আরো একটি ছাগলের দুধপান করতে দিলেন। কিন্তু তিনি তা পান করতে সক্ষম হলেন না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমালেন, মুসলমান এক পেটে পান করে, কিন্তু কাফির সাত পেটে পান করে।

(বুখারী ৫৩৯৬, মুসলিম ২০৬৩)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক কাফির অতিথির ঘটনা এসেছে। তিনি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অতিথি হন। তাঁর জন্য একটি ছাগলের দুধ দোহন করা হলে তিনি সব পান করেন। এভাবে একে একে সাতটি ছাগলের দুধ পান করেন। পরদিন সকালে তিনি ইসলাম গ্রহণ করেন। তখন তাঁকে একটি ছাগলের দুধ দেওয়া হলে তিনি পান করেন, কিন্তু দ্বিতীয়টির দুধ শেষ করতে পারেননি। তখন নবীজি বলেন, মুমিন এক পেটে পান করে আর কাফির সাত পেটে পান করে। এই ঘটনা আগের সংক্ষিপ্ত হাদিসের বাস্তব উদাহরণ হিসেবে এসেছে। এতে খাবার-পানীয়তে সংযম ও পরিবর্তিত মনোভাবের শিক্ষা বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজি অতিথির যত্ন নিয়েছেন, যদিও তিনি তখন মুসলিম ছিলেন না।
  • ইসলাম গ্রহণের পর ব্যক্তির আচরণে সংযম দেখা যেতে পারে।
  • খাওয়া-পানার বিষয়েও ঈমানদার জীবনে নিয়ন্ত্রণের শিক্ষা আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন