৪৯/১০. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৭৯ - ইয়াতীমের উটের দুধ ব্যবহারের আদব

পানাহার সম্বন্ধীয় বিবিধ বর্ণনা

ইয়াতীমের সম্পদ: উটের দুধ পান করার সতর্ক আদব

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৭৯

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ قَالَ سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ فَقَالَ لَهُ إِنَّ لِي يَتِيمًا وَلَهُ إِبِلٌ أَفَأَشْرَبُ مِنْ لَبَنِ إِبِلِهِفَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ إِنْ كُنْتَ تَبْغِي ضَالَّةَ إِبِلِهِ وَتَهْنَأُ جَرْبَاهَا وَتَلُطُّ حَوْضَهَا وَتَسْقِيهَا يَوْمَ وِرْدِهَا فَاشْرَبْ غَيْرَ مُضِرٍّ بِنَسْلٍ وَلَا نَاهِكٍ فِي الْحَلْبِ

ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি কাসিম ইব্নু মুহাম্মাদকে বলতে শুনেছি যে, এক ব্যক্তি আবদুল্লাহ্ ইব্নু আব্বাস (রাঃ)-এর নিকট এসে বলল, আমার নিকট একটি ইয়াতীম বালক আছে। তার উট আছে। আমি উহার দুধ পান করব কি? ইব্নু আব্বাস (রাঃ) বললেন, যদি তুমি তার হারিয়ে যাওয়া উট তালাশ কর এবং উটের অসুখে-বিসুখে ঔষধ সেবন করাও, উহার (খড়-কুড়া ও পানির) হাউজ লেপন কর এবং পানের সময় পানি দাও তবে তুমি উহার দুধ এইভাবে পান করতে পার যে, উটের বাচ্চার যেন ক্ষতি না হয় কিংবা উটের বংশ বৃদ্ধির জন্য উহা ক্ষতিকর না হয়।

(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৭৯-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় একজন ব্যক্তি ইবনু আব্বাস (রা)-এর কাছে এসে বলেন, তাঁর কাছে একটি ইয়াতীম বালক আছে এবং তার উট আছে; তিনি উটের দুধ পান করতে পারেন কি না। ইবনু আব্বাস (রা) শর্তের কথা বলেন। যদি সে হারানো উট খুঁজে আনে, অসুখে ঔষধ দেয়, হাউজ ঠিক করে এবং পানি পান করায়, তাহলে সে দুধ পান করতে পারে—তবে এমনভাবে, যাতে উটের বাচ্চার ক্ষতি না হয় এবং দুধ দোহনে বাড়াবাড়ি না হয়। এই বর্ণনায় ইয়াতীমের সম্পদ ব্যবহারে দায়িত্ব, সতর্কতা এবং ক্ষতি না করার শিক্ষা আছে। ইয়াতীমের সম্পদকে নিজের সম্পদের মতো স্বাধীনভাবে ব্যবহার করা যায় না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইয়াতীমের সম্পদ ব্যবহারে দায়িত্ব ও সতর্কতা জরুরি।
  • যত্নের বিনিময়ে সামান্য উপকার নিলেও ক্ষতি করা যাবে না।
  • পশুর বাচ্চা ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয় এমনভাবে দুধ দোহন করা ঠিক নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন