৫৩/৩. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৩৩ - বাজারে সালাম ছড়ানোর শিক্ষা
সালাম সম্বন্ধীয় বিভিন্ন হাদীস
বাজারে সালাম দেওয়া: ইবনু উমার রাঃ-এর সুন্দর অভ্যাস
মুয়াত্তা ইমাম মালিক : ১৭৩৩
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৩৩
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّ الطُّفَيْلَ بْنَ أُبَيِّ بْنِ كَعْبٍ أَخْبَرَهُأَنَّهُ كَانَ يَأْتِي عَبْدَ اللهِ بْنَ عُمَرَ فَيَغْدُو مَعَهُ إِلَى السُّوقِ قَالَ فَإِذَا غَدَوْنَا إِلَى السُّوقِ لَمْ يَمُرَّ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ عَلَى سَقَاطٍ وَلَا صَاحِبِ بِيعَةٍ وَلَا مِسْكِينٍ وَلَا أَحَدٍ إِلَّا سَلَّمَ عَلَيْهِ قَالَ الطُّفَيْلُ فَجِئْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ يَوْمًا فَاسْتَتْبَعَنِي إِلَى السُّوقِ فَقُلْتُ لَهُ وَمَا تَصْنَعُ فِي السُّوقِ وَأَنْتَ لَا تَقِفُ عَلَى الْبَيِّعِ وَلَا تَسْأَلُ عَنْ السِّلَعِ وَلَا تَسُومُ بِهَا وَلَا تَجْلِسُ فِي مَجَالِسِ السُّوقِ قَالَ وَأَقُولُ اجْلِسْ بِنَا هَاهُنَا نَتَحَدَّثُقَالَ فَقَالَ لِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ يَا أَبَا بَطْنٍ وَكَانَ الطُّفَيْلُ ذَا بَطْنٍ إِنَّمَا نَغْدُو مِنْ أَجْلِ السَّلَامِ نُسَلِّمُ عَلَى مَنْ لَقِيَنَا
ইসহাক ইব্নু আবদুল্লাহ্ ইব্নু আবূ তালহা (রহঃ) হতে বর্ণিতঃ
তুফাইল ইব্নু উবাই ইব্নু কা‘ব (রহঃ) সকালে সকালে আবদুল্লাহ্ ইব্নু উমর (রাঃ)-এর নিকট আসতেন এবং তাঁর সঙ্গে বাজারে গমন করতেন। তুফাইল (রহঃ) বলেন, আমরা বাজারে পৌঁছালে ইব্নু উমর (রাঃ) যে কোন মামুলী জিনিস বিক্রেতাকে যেকোন দোকানদারকে, যেকোন মিসকীনকে, এমন কি প্রত্যেককে সালাম দিতেন।তুফাইল বলেন, একদা আমি আবদুল্লাহ্ ইব্নু উমর (রাঃ)-এর নিকট গেলাম। পরে তিনি আমাকে বাজারে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, আপনি বাজারে যেয়ে কি করবেন? বেচাকেনার নিকটে আপনি যান না, কোন বস্তু সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেন না, কোন জিনিসের দামও জিজ্ঞেস করেন না কিংবা বাজারের কোন মজলিসেও বসেন না। এর চাইতে এখানে বসে থাকুন এবং আমরা পরস্পর আলাপ-আলোচনা করি। অতঃপর আবদুল্লাহ্ ইব্নু উমর (রাঃ) বললেন হে ভুঁড়িওয়ালা! (তুফাইলের পেট মোটা ছিল বলে এই রকম বললেন) আমি সালাম করবার জন্যই বাজারে যাই, যার সাথে সাক্ষাৎ হয় তাকে সালাম করি।
(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৩৩-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আবদুল্লাহ্ ইবনু উমার রাঃ-এর এক সুন্দর অভ্যাস দেখা যায়। তুফাইল রহঃ বলেন, তিনি সকালে ইবনু উমার রাঃ-এর কাছে যেতেন এবং তাঁর সঙ্গে বাজারে যেতেন। বাজারে পৌঁছে ইবনু উমার রাঃ সাধারণ বিক্রেতা, দোকানদার, মিসকীন—যার সঙ্গেই দেখা হতো, তাকে সালাম দিতেন। একদিন তুফাইল জিজ্ঞেস করলেন, আপনি বাজারে গিয়ে তো কিছু কেনেন না, দাম জিজ্ঞেস করেন না, কোনো মজলিসেও বসেন না; তাহলে কেন যান? ইবনু উমার রাঃ বললেন, আমরা সালামের জন্যই যাই; যার সঙ্গে দেখা হয় তাকে সালাম করি। এই বর্ণনা দেখায়, সালাম শুধু পরিচিত লোকের জন্য নয়; মুসলিম সমাজে শান্তি ও ভালোবাসা ছড়ানোর সহজ উপায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাম ছড়ানো মুসলিম সমাজের সুন্দর অভ্যাস।
- পরিচিত-অপরিচিত সবার সঙ্গে ভদ্রভাবে সালাম করা যায়।
- বাজারের মতো ব্যস্ত জায়গাতেও সালামের আদব ভুলে যাওয়া উচিত নয়।
