৫৩/৩. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৩৪ - সালামে অতিরিক্ত শব্দ যোগ করার সতর্কতা

সালাম সম্বন্ধীয় বিভিন্ন হাদীস

সালামে বাড়তি শব্দ যোগ করা: ইবনু উমার রাঃ-এর সতর্কতা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৩৪

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ رَجُلًا سَلَّمَ عَلَى عَبْدِ اللهِ بْنِ عُمَرَ فَقَالَ السَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ وَالْغَادِيَاتُ وَالرَّائِحَاتُ فَقَالَ لَهُ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ وَعَلَيْكَ أَلْفًا ثُمَّ كَأَنَّهُ كَرِهَ ذَلِكَ

ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি আবদুল্লাহ্ ইব্নু উমরকে এই বলে সালাম করল, “আসসালামু আলাইকা ওয়া রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াল গাদিয়াতু ওয়ার রায়িহাতু।” (অর্থাৎ আপনার উপর শান্তি হোক, আল্লাহ্‌র রহমত এবং বরকতসমূহ ও সকালে-বিকালে আগত ও বিগত নিয়ামতরাশি)। এতদুত্তরে আবদুল্লাহ্ ইব্নু উমর (রাঃ) বললেন, “ওয়া আলাইকা আলফান” (অর্থাৎ তোমার উপর ইহার এক হাজার গুণ)। তিনি উহাকে (অর্থাৎ সেই ব্যক্তির দেয়া সালামকে) খারাপ মনে করেছিলেন। [১]

[১] অর্থাৎ “বরকাতুহু” পর্যন্ত সালাম শেষ হয়। অতএব উহার উপর আরও কিছু সংযোজন করা ঠিক নয়। তাই তিনি সংযোজিত শব্দদ্বয়ের কারণে উক্ত রকম জওয়াব দান করেছিলেন যাতে তাঁর অসন্তুষ্টির লক্ষণ সুস্পষ্ট ছিল। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৩৪-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় দেখা যায়, এক ব্যক্তি আবদুল্লাহ্ ইবনু উমার রাঃ-কে সালাম করল এবং প্রচলিত সালামের সঙ্গে আরও বাড়তি শব্দ যোগ করল। সে বলল, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াল গাদিয়াতু ওয়ার রায়িহাতু। অর্থাৎ সে সকাল-বিকালের আগত ও বিগত নিয়ামতের কথাও সালামের সঙ্গে যোগ করল। ইবনু উমার রাঃ জবাবে বললেন, তোমার উপর এর এক হাজার গুণ। এরপর তিনি সেই ধরনের সালামকে অপছন্দ করেছেন বলে বর্ণনায় এসেছে। এখান থেকে বোঝা যায়, দ্বীনি অভিবাদনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত শব্দের সীমা মানা জরুরি। সুন্দর মনে হলেও নিজের পক্ষ থেকে নতুন শব্দ যোগ করা সবসময় ভালো নয়। সালামের পূর্ণ রূপ বারাকাতুহু পর্যন্ত এসেছে—এটাই যথেষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালামের প্রতিষ্ঠিত শব্দের সীমা মানা উচিত।
  • দ্বীনি আদবে নিজের পক্ষ থেকে বাড়তি বাক্য যোগ করা অপছন্দনীয় হতে পারে।
  • সুন্দর অভিবাদনও সুন্নাহর সীমার মধ্যে রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন