৫৪/১৫. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৭৩ - সফরে নম্রতা ও পশুর যত্ন

সফরের আহকাম

সফরে নম্রতা, বাহনের যত্ন ও পথের আদব

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৭৩

حَدَّثَنِي مَالِك عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ يَرْفَعُهُ إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ وَيَرْضَى بِهِ وَيُعِينُ عَلَيْهِ مَا لَا يُعِينُ عَلَى الْعُنْفِ فَإِذَا رَكِبْتُمْ هَذِهِ الدَّوَابَّ الْعُجْمَ فَأَنْزِلُوهَا مَنَازِلَهَا فَإِنْ كَانَتْ الْأَرْضُ جَدْبَةً فَانْجُوا عَلَيْهَا بِنِقْيِهَا وَعَلَيْكُمْ بِسَيْرِ اللَّيْلِ فَإِنَّ الْأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ مَا لَا تُطْوَى بِالنَّهَارِ وَإِيَّاكُمْ وَالتَّعْرِيسَ عَلَى الطَّرِيقِ فَإِنَّهَا طُرُقُ الدَّوَابِّ وَمَأْوَى الْحَيَّاتِ

খালিদ ইব্নু মা‘দান (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা‘আলা বিনম্র, তিনি নম্রতা পছন্দ করেন, নম্রতায় আনন্দিত হন এবং নম্রতায় সাহায্য করেন, যা কঠোরতায় করেন না। যখন তোমরা এই সব বাকশক্তিহীন সওয়ারীর উপর আরোহণ কর, তখন উহাকে সাধারণ মঞ্জিলে নামাও (অর্থাৎ স্বাভাবিক দূরত্বের অধিক চালিয়ে উহাকে অধিক কষ্ট দিও না)।যেখানে বিশ্রাম করবে, সেখানকার জায়গা যদি পরিষ্কার হয় এবং ঘাস না থাকে তবে শীঘ্রই সেখান হতে উহাকে বাহির করে নিয়ে যাও নতুবা উহার হাড় শুকিয়ে যাবে। (অর্থাৎ ঘাসপাতাহীন জায়গায় বিলম্ব করলে উহারা না খেয়ে শুকিয়ে যাবে। ফলে হাঁটতে পারবে না)। আর তোমাদের জন্য রাত্রে ভ্রমণ করাই উচিত। কারণ রাত্রে যেই পরিমাণ পথ অতিক্রম করা যায় দিনে তা হয় না। রাত্রে যদি কোন স্থানে অবস্থান কর, তবে পথে অবস্থান করো না। কেননা সেখানে জীবজন্তু চলাফেরা করে এবং সাপ বাস করে।

(হাদীসের শেষাংশ ইমাম মুসলিম (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে মুত্তাসিল সনদে বর্ণনা করেন ১৯২৬)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৭৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে সফরের কয়েকটি সুন্দর আদব এসেছে। প্রথমে বলা হয়েছে, আল্লাহ বিনম্র, তিনি নম্রতা পছন্দ করেন এবং নম্রতায় সাহায্য করেন। এরপর বাহনের প্রতি দয়া করার নির্দেশ এসেছে। সওয়ারীর ওপর উঠলে তাকে তার স্বাভাবিক মঞ্জিলে নামাতে হবে, অর্থাৎ অতিরিক্ত কষ্ট দেওয়া যাবে না। ঘাসহীন জায়গায় বেশিক্ষণ রাখলে পশু দুর্বল হয়ে যেতে পারে, তাই দ্রুত এগিয়ে যেতে বলা হয়েছে। হাদিসে রাতের ভ্রমণের কথাও এসেছে, কারণ রাতে পথ বেশি অতিক্রম করা যায়। আবার রাতে কোথাও থামলে পথে থামতে নিষেধ করা হয়েছে, কারণ সেটি জীবজন্তুর চলার পথ এবং সাপের আশ্রয়স্থল হতে পারে। মূল শিক্ষা হলো সফরে নম্রতা, নিরাপত্তা ও প্রাণীর প্রতি দয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ নম্রতা পছন্দ করেন—এই শিক্ষা হাদিসে এসেছে।
  • সফরে বাহন বা পশুকে অতিরিক্ত কষ্ট দেওয়া উচিত নয়।
  • ঘাসহীন জায়গায় পশুকে দীর্ঘ সময় রাখলে ক্ষতি হতে পারে।
  • রাতে অবস্থান করলে পথের ওপর থামতে নিষেধ করা হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন