৫৮/২. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৮২৩ - প্রয়োজন থাকা সত্ত্বেও ভিক্ষা থেকে বিরত থাকা

ভিক্ষা করা হতে বিরত থাকা প্রসঙ্গে

ভিক্ষা চাওয়ার সীমা ও আত্মসম্মান: চল্লিশ দিরহামের হাদিস

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৮২৩

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْرَجُلٍ مِنْ بَنِي أَسَدٍ أَنَّهُ قَالَنَزَلْتُ أَنَا وَأَهْلِي بِبَقِيعِ الْغَرْقَدِ فَقَالَ لِي أَهْلِي اذْهَبْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْأَلْهُ لَنَا شَيْئًا نَأْكُلُهُ وَجَعَلُوا يَذْكُرُونَ مِنْ حَاجَتِهِمْ فَذَهَبْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدْتُ عِنْدَهُ رَجُلًا يَسْأَلُهُ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا أَجِدُ مَا أُعْطِيكَ فَتَوَلَّى الرَّجُلُ عَنْهُ وَهُوَ مُغْضَبٌ وَهُوَ يَقُولُ لَعَمْرِي إِنَّكَ لَتُعْطِي مَنْ شِئْتَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ لَيَغْضَبُ عَلَيَّ أَنْ لَا أَجِدَ مَا أُعْطِيهِ مَنْ سَأَلَ مِنْكُمْ وَلَهُ أُوقِيَّةٌ أَوْ عَدْلُهَا فَقَدْ سَأَلَ إِلْحَافًا قَالَ الْأَسَدِيُّ فَقُلْتُ لَلَقْحَةٌ لَنَا خَيْرٌ مِنْ أُوقِيَّةٍ قَالَ مَالِك وَالْأُوقِيَّةُ أَرْبَعُونَ دِرْهَمًا قَالَ فَرَجَعْتُ وَلَمْ أَسْأَلْهُ فَقُدِمَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ بِشَعِيرٍ وَزَبِيبٍ فَقَسَمَ لَنَا مِنْهُ حَتَّى أَغْنَانَا اللهُ عَزَّ وَجَلَّ

আসাদ গোত্রীয় এক ব্যক্তির নিকট হতে আ‘তা ইব্নু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেছেন, আমি ও আমার পরিবার বকীউল-গরকদে (মদীনার প্রসিদ্ধ কবরস্থান) অবস্থান করলাম। আমার স্ত্রী আমাকে বলল, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে গিয়ে আমাদের খাওয়ার জন্য কিছু চেয়ে আন এবং আমাদের দৈন্যের কথা বর্ণনা কর। অতঃপর আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে গিয়ে দেখি যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট কিছু ভিক্ষা চাচ্ছে এবং রাসূলুল্লাহ্ (ﷺ) বলছেন, আমার কাছে এমন কিছু নেই যে, আমি তোমাকে দিতে পারি। (এটা শুনে) লোকটি ক্রোধান্বিত হয়ে এই বলতে বলতে ফিরে গেল, আমার জীবনের কসম! তুমি যাকে দিতে চাও তাকেই দাও।রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, এই লোকটি আমার উপর এইজন্য রাগ করে চলে গেল যে, তাকে কিছু দেয়ার মতো আমার কাছে কিছু নেই। যে মুসলমানের নিকট চল্লিশ দিরহাম (এক উকিয়া) কিংবা সেই পরিমাণ মাল আছে, সে যদি ভিক্ষা চায় তবে সে কাকুতি মিনতি করে ভিক্ষা চাইল। আসাদ গোত্রীয় লোকটি বলল, একটি দুধের উষ্ট্রী আমার জন্য এক উকিয়া (চল্লিশ দিরহাম) হতে উত্তম। মালিক (রহঃ) বলেন, চল্লিশ দিরহামে এক উকিয়া হয়। আসাদ লোকটি বলল, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে কিছু না চেয়ে প্রত্যাবর্তন করলাম। এর পর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট যব ও শুকনা আঙ্গুর এল এবং তিনি আমাদেরকেও সেগুলো হতে দিলেন, এমন কি শেষ পর্যন্ত আল্লাহ্ তা‘আলা আমাদেরকে ধনী করে দিলেন।

(সহীহ, আবূ দাঊদ ১৬২৭, নাসাঈ ২৫৯৬, আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন [সিলসিলা সহীহাহ ১৭১৯])

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৮২৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন আসাদ গোত্রীয় ব্যক্তির ঘটনা এসেছে। তিনি পরিবারের প্রয়োজনের কারণে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে কিছু চাইতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন, আরেকজন ব্যক্তি কিছু চাইছে, আর নবীজি বলছেন যে তাঁর কাছে দেওয়ার মতো কিছু নেই। পরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যার কাছে চল্লিশ দিরহাম বা সেই পরিমাণ সম্পদ আছে, সে যদি ভিক্ষা চায়, তবে সে কাকুতি করে চাওয়া হলো। এই কথা শুনে আসাদী ব্যক্তি নিজের অবস্থার দিকে তাকালেন এবং না চেয়েই ফিরে গেলেন। পরে আল্লাহর পক্ষ থেকে রিজিক এল এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরও দিলেন। হাদিসটি প্রয়োজন, আত্মসম্মান, ধৈর্য এবং ভিক্ষা চাওয়ার সীমা সম্পর্কে ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যার কাছে প্রয়োজন মেটানোর মতো সম্পদ আছে, তার জন্য ভিক্ষা চাওয়া সতর্কতার বিষয়।
  • অভাব থাকলেও আগে নিজের অবস্থা বিবেচনা করা উচিত।
  • না চেয়ে ধৈর্য ধরলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের পথ আসতে পারে।
  • রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিতে না পারলেও সত্য কথা স্পষ্টভাবে বলতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন