২৩/৯০. অধ্যায়ঃ
যার নিকট দিরহাম নেই, অথচ তার সমমূল্যের সম্পদ আছে
সুনানে নাসাঈ : ২৫৯৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৯৬
قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ: قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: أَنْبَأَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي أَسَدٍ قَالَ: نَزَلْتُ أَنَا وَأَهْلِي، بِبَقِيعِ الْغَرْقَدِ فَقَالَتْ لِي أَهْلِي: اذْهَبْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَلْهُ لَنَا شَيْئًا نَأْكُلُهُ، فَذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدْتُ عِنْدَهُ رَجُلًا يَسْأَلُهُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا أَجِدُ مَا أُعْطِيكَ» فَوَلَّى الرَّجُلُ عَنْهُ وَهُوَ مُغْضَبٌ، وَهُوَ يَقُولُ: لَعَمْرِي إِنَّكَ لَتُعْطِي مَنْ شِئْتَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ لَيَغْضَبُ عَلَيَّ أَنْ لَا أَجِدَ مَا أُعْطِيهِ، مَنْ سَأَلَ مِنْكُمْ وَلَهُ أُوقِيَّةٌ أَوْ عِدْلُهَا، فَقَدْ سَأَلَ إِلْحَافًا» قَالَ الْأَسَدِيُّ: فَقُلْتُ لَلَقْحَةٌ لَنَا خَيْرٌ مِنْ أُوقِيَّة، وَالْأُوقِيَّةُ: أَرْبَعُونَ دِرْهَمًا، فَرَجَعْتُ، وَلَمْ أَسْأَلْهُ، فَقَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ، شَعِيرٌ، وَزَبِيبٌ، فَقَسَّمَ لَنَا مِنْهُ حَتَّى أَغْنَانَا اللَّهُ عَزَّ وَجَلَّ
আতা ইব্ন ইয়সার (রহঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি এবং আমার স্ত্রী 'বাকীউল গরকাদ' নামক স্থানে এলাম। আমার স্ত্রী আমাকে বলল, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে আমাদের খাওয়ার জন্য কিছু নিয়ে আসুন।আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলাম। তখন তাঁর সামনে এমন একজন লোক পেলাম, যে তাঁর কাছে কিছু চাচ্ছিল আর রাসূলুল্লাহ (ﷺ) বলছিলেন, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। তখন সে ব্যক্তি রাগান্বিত হয়ে চলে যেতে যেতে বলছিল, আমার জীবনের কসম! আপনি যাকে চান তাকেই দেবেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার কাছে তাকে দেওয়ার মতো কিছুই না থাকার কারণে সে আমার ওপর ক্ষুব্ধ। তোমাদের মাঝে যদি কোনো ব্যক্তি সাহায্য চায় অথচ তার কাছে এক উক্বিয়্যাহ (দিরহাম) বা তার সমমূল্যের কোনো বস্তু রয়েছে তবে সে যেন পীড়াপীড়ি করে সাহায্য কামনা করল।আসদী ব্যক্তি মনে মনে বলল যে, আমার উষ্ট্রীর মূল্য এক উক্বিয়্যাহ (দিরহাম) থেকেও বেশি হবে। এক উক্বিয়্যাহ সমান চল্লিশ দিরহাম। তাই আমি ফিরে এলাম এবং কোনো সাহায্য চাইলাম না।এরপর রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে কিছু যব এবং কিশমিশ এলে তিনি তা থেকে আমাদের জন্যও কিছু বণ্টন করে দিলেন। এমনিভাবে মহান ও মহীয়ান আল্লাহ আমাদেরকে অভাবমুক্ত করে দিলেন।
