২৩/৮৯. অধ্যায়ঃ

কাকে পীড়াপীড়িকারী বলা হবে?

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৯৫

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي الرِّجَالِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: سَرَّحَتْنِي أُمِّي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ وَقَعَدْتُ، فَاسْتَقْبَلَنِي، وَقَالَ: " مَنِ اسْتَغْنَى: أَغْنَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، وَمَنِ اسْتَعَفَّ: أَعَفَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، وَمَنِ اسْتَكْفَى: كَفَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، وَمَنْ سَأَلَ وَلَهُ قِيمَةُ أُوقِيَّةٍ: فَقَدْ أَلْحَفَ، فَقُلْتُ: نَاقَتِي الْيَاقُوتَةُ، خَيْرٌ مِنْ أُوقِيَّةٍ فَرَجَعْتُ، وَلَمْ أَسْأَلْهُ "---[حكم الألباني] حسن صحيح

আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুর রহমন (রহঃ)-এর পিতা আবু সা‘ঈদ আল খুদরী (রাঃ) বলেন, আমার আম্মা আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পাঠালে আমি তাঁর কাছে এসে বসে গেলাম। তিনি আমার দিকে মুখ করে বললেন যে, যে ব্যক্তি (হাত না পেতে) স্বচ্ছলতা কামনা করে মহান ও মহীয়ান আল্লাহ তাকে স্বচ্ছলতা দান করেন।আর যে ব্যক্তি কারো কাছে কিছু চাওয়া হতে নিরাপত্তা চায়, মহান ও মহীয়ান আল্লাহ তাকে তা হতে নিরাপদে রাখেন। আর যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকতে চায় মহান আল্লাহ তা‘আলা তাকে অল্পে তুষ্ট রাখেন। আর যে ব্যক্তি সাহায্য কামনা করে অথচ তার কাছে এক উকিয়্যাহ (চল্লিশটি দিরহাম) আছে তাহলে সে পীড়াপীড়ি করল। আমি মনে মনে বললাম যে, আমার ইয়াকূতাহ নামক উষ্ট্রীর মূল্য তো চল্লিশ দিরহাম থেকেও বেশি হবে, তাই আমি ফিরে এলাম এবং তাঁর কাছে কিছুই চাইলাম না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন