৩/১৬. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২০৭ - রাকাআত নিয়ে সন্দেহ হলে করণীয়

নামাযে সংশয় সৃষ্টি হলে মুসল্লির স্মরণ মুতাবিক নামায পূর্ণ করা

নামাজে রাকাআত নিয়ে সন্দেহ হলে সাহু সিজদা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২০৭

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى أَثَلَاثًا أَمْ أَرْبَعًا فَلْيُصَلِّي رَكْعَةً وَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ التَّسْلِيمِ فَإِنْ كَانَتْ الرَّكْعَةُ الَّتِي صَلَّى خَامِسَةً شَفَعَهَا بِهَاتَيْنِ السَّجْدَتَيْنِ وَإِنْ كَانَتْ رَابِعَةً فَالسَّجْدَتَانِ تَرْغِيمٌ لِلشَّيْطَانِ.

আতা ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি নামাজের মধ্যে সন্দেহগ্রস্ত হয়, তদ্দরুন তিন রাক’আত পড়িয়াছে না চার রাক’আত পড়িয়াছে তা স্মরণ করতে না পারে তবে সে আর এক রাক’আত পড়িবে এবং বসা অবস্থায়ই সালামের পূর্বে দুইটি সিজদা করবে। যে (এক) রাক’আত সে আদায় করেছে তা যদি পঞ্চম রাক’আত হয়ে থাকে, তবে উক্ত দুই সিজদা (ষষ্ঠ রাক’আতের পরিবর্তে গণ্য করা হবে এবং) ঐ নামাজকে জোড় নামাজে পরিণত করবে। আর যদি তা চতুর্থ রাক’আত হয়, তবে দুই সিজদা শয়তানের অপমানের কারণ হবে।

(সহীহ, ইমাম মুসলিম আবূ সাঈদ (রাঃ) থেকে মারফু সনদে বর্ণনা করেন, মুসলিম ৫৭১) আর মালিক (রহঃ) কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে নামাজে রাকাআতের সংখ্যা নিয়ে সন্দেহ হলে কী করতে হবে, তা বলা হয়েছে। কেউ যদি নামাজে বুঝতে না পারে সে তিন রাকাআত পড়েছে, না চার রাকাআত পড়েছে, তাহলে সে আর এক রাকাআত পড়বে। এরপর বসা অবস্থায় সালামের আগে দুইটি সিজদা করবে। হাদিসে এর ফলও ব্যাখ্যা করা হয়েছে। যদি সেই রাকাআত পঞ্চম হয়ে থাকে, তবে দুই সিজদা নামাজকে জোড় করবে। আর যদি তা চতুর্থ রাকাআত হয়, তবে দুই সিজদা শয়তানের অপমানের কারণ হবে। এই বর্ণনা নামাজে সন্দেহ হলে আতঙ্কিত না হয়ে নিয়ম অনুযায়ী কাজ করার শিক্ষা দেয়। রাকাআত ভুলে যাওয়া বা সন্দেহ হওয়া মানুষের দুর্বলতা; কিন্তু তার জন্য নামাজ ছেড়ে দেওয়া নয়, বরং ঠিকভাবে পূর্ণ করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তিন না চার রাকাআত সন্দেহ হলে আরেক রাকাআত পড়ার নির্দেশ এসেছে।
  • এ অবস্থায় সালামের আগে বসে দুই সিজদা করতে বলা হয়েছে।
  • সন্দেহ হলে নামাজ ভেঙে না দিয়ে নিয়ম অনুযায়ী সম্পন্ন করা উচিত।
  • শয়তানের কুমন্ত্রণা মোকাবিলায় সাহু সিজদার শিক্ষা আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন