৩/১৬. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২০৯ - তিন না চার রাকাআত সন্দেহ
নামাযে সংশয় সৃষ্টি হলে মুসল্লির স্মরণ মুতাবিক নামায পূর্ণ করা
তিন না চার রাকাআত সন্দেহ হলে নামাজের করণীয়
মুয়াত্তা ইমাম মালিক : ২০৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২০৯
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَفِيفِ بْنِ عَمْرٍو السَّهْمِيِّ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ أَنَّهُ قَالَ سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ وَكَعْبَ الْأَحْبَارِ عَنْ الَّذِي يَشُكُّ فِي صَلَاتِهِ فَلَا يَدْرِي كَمْ صَلَّى أَثَلَاثًا أَمْ أَرْبَعًا فَكِلَاهُمَا قَالَ لِيُصَلِّ رَكْعَةً أُخْرَى ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ ৭و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا سُئِلَ عَنْ النِّسْيَانِ فِي الصَّلَاةِ قَالَ لِيَتَوَخَّ أَحَدُكُمْ الَّذِي يَظُنُّ أَنَّهُ نَسِيَ مِنْ صَلَاتِهِ فَلْيُصَلِّهِ.
আতা ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনু আ’স (রাঃ) এবং কা’ব আল-আহবার (রহঃ)-কে এমন এক ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞেস করেছি, যে ব্যক্তি নামাজে সংশয়ে লিপ্ত হয়, অতঃপর সে বলতে পারে না কত রাক’আত আদায় করেছে তিন রাক’আত না চার রাক’আত। তখন তাঁরা (উত্তরে) বললেন যে, সে আর এক রাক’আত আদায় করবে। তারপর বসা অবস্থায়ই দুটি সিজদা করবে। (হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ) নাফি’ (রহঃ) হতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-কে নামাজে ভুলে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে (উত্তরে) তিনি বলতেন, যে ব্যক্তি মনে করে যে, কিছু নামাজ ভুলিয়া গিয়াছে সে ভাবিয়া ঠিক করবে, অতঃপর নামাজ পড়িয়া লইবে।
(হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২০৯-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় নামাজে রাকাআত নিয়ে সন্দেহের বিষয়টি আবারও এসেছে। আতাআ ইবনু ইয়াসার বলেন, তিনি আবদুল্লাহ ইবনু আমর ইবনু আস (রাঃ) ও কা’ব আল-আহবারকে এমন ব্যক্তির বিষয়ে জিজ্ঞেস করেছিলেন, যে বুঝতে পারে না সে তিন রাকাআত পড়েছে, না চার রাকাআত। উভয়ে বলেন, সে আরেক রাকাআত পড়বে এবং বসা অবস্থায় দুইটি সিজদা করবে। একই বর্ণনায় নাফি (র)-এর মাধ্যমে এসেছে, আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) নামাজে ভুলে যাওয়ার বিষয়ে বলতেন, মানুষ যেন নিজের ধারণা অনুযায়ী ঠিক করে যা ভুলে গেছে, তা পড়ে নেয়। এই হাদিস নামাজে সন্দেহ হলে সহজ ও বাস্তব নির্দেশনা দেয়। সন্দেহকে বাড়তে না দিয়ে নামাজ পূর্ণ করার দিকটি এখানে স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তিন না চার রাকাআত সন্দেহ হলে আরেক রাকাআত পড়ার কথা এসেছে।
- এরপর বসা অবস্থায় দুই সিজদা করতে বলা হয়েছে।
- নামাজে ভুলে গেলে নিজের ধারণা যাচাই করা জরুরি।
- সন্দেহকে দীর্ঘ না করে নামাজ পূর্ণ করার চেষ্টা করা উচিত।
