৫/১. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২১৯ - জুমুআর গোসল ও আগে মসজিদে যাওয়া
জুম‘আ দিবসের গোসল
জুমুআর দিনের গোসল ও আগে মসজিদে যাওয়ার ফজিলত
মুয়াত্তা ইমাম মালিক : ২১৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২১৯
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فِي السَّاعَةِ الْأُولَى فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَجُلًا سَأَلَ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ فَقَالَ إِنِّي أَهِمُ فِي صَلَاتِي فَيَكْثُرُ ذَلِكَ عَلَيَّ فَقَالَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ امْضِ فِي صَلَاتِكَ فَإِنَّهُ لَنْ يَذْهَبَ عَنْكَ حَتَّى تَنْصَرِفَ وَأَنْتَ تَقُولُ مَا أَتْمَمْتُ صَلَاتِي و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَجُلًا سَأَلَ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ فَقَالَ إِنِّي أَهِمُ فِي صَلَاتِي فَيَكْثُرُ ذَلِكَ عَلَيَّ فَقَالَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ امْضِ فِي صَلَاتِكَ فَإِنَّهُ لَنْ يَذْهَبَ عَنْكَ حَتَّى تَنْصَرِفَ وَأَنْتَ تَقُولُ مَا أَتْمَمْتُ صَلَاتِي.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম’আর দিন জানাবতের (ফরজ) গোসলের মত গোসল করেছে, অতঃপর সূর্য ঢলার পর প্রথম মুহূর্তে (মসজিদের দিকে) চলেছে, সে যেন একটি উট আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে খয়রাত করেছে; আর যে দ্বিতীয় মুহূর্তে একটু পরে চলেছে, সে যেন একটি গাভী খয়রাত করেছে; আর যে তৃতীয় মুহূর্তে আরও পরে চলেছে, সে যেন শিংযুক্ত মেষ খয়রাত করেছে; আর যে চতুর্থ মুহুর্তে অর্থাৎ আরও পরে চলেছে, সে যেন একটি মুরগী খয়রাত করেছে; আর যে পঞ্চম মুহূর্তে চলিয়াছে, সে যেন ডিম খয়রাত করিয়াছে। যখন ইমাম বের হন তখন ফেরেশতাগণ হাজির হন, যিকর (খুতবা) শোনার জন্য। (বুখারী ৮৮১, মুসলিম ৮৫০)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২১৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে জুমুআর দিনের গোসল এবং আগে মসজিদে যাওয়ার ফজিলত বর্ণিত হয়েছে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমুআর দিন জানাবতের গোসলের মতো গোসল করে এবং প্রথম মুহূর্তে মসজিদের দিকে যায়, সে যেন একটি উট আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে দান করল। দ্বিতীয় মুহূর্তে গেলে গাভী, তৃতীয় মুহূর্তে শিংযুক্ত মেষ, চতুর্থ মুহূর্তে মুরগি এবং পঞ্চম মুহূর্তে গেলে ডিম দানের মতো ফজিলত বলা হয়েছে। এরপর ইমাম বের হলে ফেরেশতাগণ যিকর বা খুতবা শোনার জন্য হাজির হন। হাদিসের মূল শিক্ষা হলো, জুমুআর জন্য পরিচ্ছন্নতা, আগেভাগে মসজিদে যাওয়া এবং খুতবার সময় মনোযোগ রাখা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জুমুআর দিনে গোসলের বিশেষ গুরুত্ব আছে।
- আগে মসজিদে যাওয়ার জন্য বড় ফজিলতের কথা এসেছে।
- ইমাম বের হলে খুতবা মনোযোগ দিয়ে শোনার সময় শুরু হয়।
- জুমুআর প্রস্তুতিতে পরিচ্ছন্নতা ও সময়ের মূল্য আছে।
