৬/২. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২৪২ - জামাতে তারাবীহ ও উমার রাঃ-এর সুন্দর ব্যবস্থা

কিয়াম-এ রমাযান বা তারাবীহর নামাযের বর্ণনা

জামাতে তারাবীহ নামাজ: উমার রাঃ-এর একত্র করার শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২৪২

حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ وَاللهِ إِنِّي لَأَرَانِي لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ فَقَالَ عُمَرُ نِعْمَتِ الْبِدْعَةُ هَذِهِ وَالَّتِي تَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنْ الَّتِي تَقُومُونَ يَعْنِي آخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ.

আমি মাহে রমযানে উমর ইবনু খাত্তাব (রাঃ)-এর সাথে মসজিদের দিকে গিয়েছি, (সেখানে গিয়ে) দেখি লোকজন বিভিন্ন দলে বিভক্ত। কেউ একা নামায আদায় করতেছেন, আবার কেউ-বা নামায আদায় করতেছেন এবং তাঁর ইমামতিতে একদল লোকও নামায আদায় করতেছেন। (এই দৃশ্য দেখে) উমর (রাঃ) বললেন, আমি মনে করি যে, (কত ভালই না হত) যদি এই মুসল্লিগণকে একজন কারীর সাথে একত্র করে দেওয়া হত! অতঃপর তিনি উবাই ইবনু কা’ব (রাঃ)-এর ইমামতিতে একত্র করে দিলেন।(আবদুর রহমান) বলেন, দ্বিতীয় রাত্রেও আমি তাঁর সাথে (মসজিদে) গমন করলাম। তখন লোকজন তাদের কারীর ইকতিদায় নামায আদায় করেছিলেন। উমর (রাঃ) (এটা অবলোকন করে) বললেন, نِعْمَتِ الْبِدْعَةُ هَذِهِ ‘এটা অতি চমৎকার বিদ’আত বা নতুন পদ্ধতি।’ আর যে নামায হতে তারা ঘুমিয়ে থাকে তা উত্তম ঐ নামায হতে, যে নামাযের জন্য তারা জাগ্রত হয়, অর্থাৎ শেষ রাতের নামাযই আফযল। [উমর (রাঃ)] এটা এজন্যই বলেছিলেন, অনেক লোকের অবস্থা (এই ছিল) রাত্রের শুরু ভাগে তারা নামায আদায় করে নিলেন। কেউ কেউ শেষ রাত্রে তারাবীহ পড়া আফযল মনে করতেন।

(সহীহ বুখারী ২০১০)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২৪২-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় রমযানের তারাবীহ নামাজের একটি বাস্তব দৃশ্য এসেছে। মসজিদে কেউ একা নামাজ পড়ছিলেন, আবার কেউ ছোট ছোট দলে পড়ছিলেন। উমার ইবনু খাত্তাব রাঃ দেখলেন, সবাইকে একজন দক্ষ কারীর পেছনে একত্র করলে তা বেশি সুন্দর ও গোছানো হবে। তাই তিনি উবাই ইবনু কা’ব রাঃ-এর ইমামতিতে মানুষকে একত্র করলেন। পরের রাতে মানুষকে এক কারীর পেছনে নামাজ পড়তে দেখে তিনি এটিকে “চমৎকার নতুন পদ্ধতি” বললেন। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, শেষ রাতের নামাজ শুরু রাতের নামাজের চেয়ে উত্তম। এখানে হাদিসটি তারাবীহ জামাত, মসজিদের শৃঙ্খলা এবং রাতের শেষ ভাগের ফজিলত—এই বিষয়গুলোকে একসাথে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মসজিদের ইবাদতে শৃঙ্খলা ও একতা ভালো ফল আনে।
  • তারাবীহ জামাতে পড়ার একটি সুন্দর ঐতিহাসিক দৃষ্টান্ত এখানে এসেছে।
  • শেষ রাতের নামাজকে উমার রাঃ উত্তম বলেছেন।
  • ইবাদত সহজভাবে গোছানো হলে মানুষের অংশগ্রহণ বাড়তে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন