৭/২. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২৫৭ - ইবনু আব্বাস রাঃ-এর দেখা নবীজির তাহাজ্জুদ

নবী (ﷺ)-এর বিতরের নামাযের বর্ণনা

ইবনু আব্বাস রাঃ-এর বর্ণনায় নবীজির তাহাজ্জুদ নামাজ

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২৫৭

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّهُ بَاتَ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ خَالَتُهُ قَالَ فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ وَاضْطَجَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَهْلُهُ فِي طُولِهَا فَنَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ اسْتَيْقَظَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ ثُمَّ قَرَأَ الْعَشْرَ الْآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقٍ فَتَوَضَّأَ مِنْهُ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ قَامَ يُصَلِّي قَالَ ابْنُ عَبَّاسٍ فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ فَوَضَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى يَفْتِلُهَا فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ رَكْعَتَيْنِ ثُمَّ رَكْعَتَيْنِ ثُمَّ رَكْعَتَيْنِ ثُمَّ رَكْعَتَيْنِ ثُمَّ رَكْعَتَيْنِ ثُمَّ أَوْتَرَ ثُمَّ اضْطَجَعَ حَتَّى أَتَاهُ الْمُؤَذِّنُ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ.

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি তাঁর খালা নবী (ﷺ)-এর সহধর্মিনী মায়মুনা (রাঃ)-এর নিকট রাত্রি যাপন করতেছিলেন। তিনি বলেছেন, আমি বিছানার প্রস্থে শুয়েছিলাম আর রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর পরিবার শুয়েছিলেন বিছানার দৈর্ঘ্য। অতঃপর নবী (ﷺ) ঘুমিয়ে পড়লেন।তারপর অর্ধ রাত্র অতিবাহিত হওয়ার কিছু পূর্বে অথবা পরে নবী (ﷺ) জাগ্রত হলেন এবং বসলেন, তারপর চেহারা (মুবারক)-এ হাত সঞ্চালন করে ঘুমের আমেজ দূর করলেন। অতঃপর সূরা আল্-ইমরানের শেষের দশটি আয়াত তিলাওয়াত করলেন। পরে একটি ঝুলানো পুরাতন মশক বা পাত্রের দিকে দণ্ডায়মান হলেন, সেখান থেকে পানি নিয়ে ওজু করলেন। এবং উত্তমরূপে ওজু করলেন, অতঃপর নামাজ আদায় করতে দাঁড়ালেন।ইবনু আব্বাস (রাঃ) বলেন, (এটা দেখে) আমিও দাঁড়াইলাম এবং নবী (ﷺ) যে (রকম) ওজু করিয়াছিলেন সেই (রকম) ওজু করলাম। অতঃপর তাঁর পার্শ্বে দাঁড়ালাম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার ডান কান ধরে তাকে মলিতে শুরু করলেন, অতঃপর তিনি দু’রাক’আত আদায় করলেন, তারপর দু’রাক’আত, আবার দু’রাক’আত, আবার দু’রাক’আত, আবার দু’রাক’আত, আবার দু’রাক’আত, আদায় করলেন।তারপর বিতর আদায় করে বিশ্রাম করলেন মুয়াজ্জিন আসা পর্যন্ত। (মুয়াজ্জিন আযান দিলেন) তিনি সংক্ষিপ্ত দু’রাক’আত (নামাজ) আদায় করলেন, তারপর বের হয়ে ফজরের নামাজ আদায় করলেন।

(বুখারী ১৮৩, মুসলিম ৭৬৩)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২৫৭-এর সারসংক্ষেপ

এই দীর্ঘ বর্ণনায় ইবনু আব্বাস রাঃ মায়মুনা রাঃ-এর ঘরে রাত যাপনের সময় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রাতের আমল দেখেছেন। নবীজি ঘুম থেকে উঠে মুখ থেকে ঘুমের আমেজ দূর করলেন, সূরা আলে ইমরানের শেষ দশ আয়াত পড়লেন, তারপর পানি নিয়ে সুন্দরভাবে ওযূ করলেন। এরপর নামাজে দাঁড়ালেন। ইবনু আব্বাস রাঃও একইভাবে ওযূ করে তাঁর পাশে দাঁড়ালেন। নবীজি তাঁর মাথায় হাত রাখলেন, কান ধরলেন, তারপর দুই রাকআত করে একাধিকবার নামাজ পড়লেন এবং শেষে বিতর আদায় করলেন। পরে মুয়াযযিন আসা পর্যন্ত বিশ্রাম নিলেন, সংক্ষিপ্ত দুই রাকআত পড়লেন এবং ফজরের নামাজে গেলেন। এই হাদিস রাতের নামাজের প্রস্তুতি, কুরআন তিলাওয়াত, ওযূ, বিতর ও ফজরের আগে দুই রাকআত—সবকিছু একসাথে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাতের নামাজের আগে কুরআন তিলাওয়াত ও ওযূর বর্ণনা এসেছে।
  • নবীজি দুই রাকআত করে নামাজ পড়েছেন।
  • ইবনু আব্বাস রাঃ নবীজির পাশে দাঁড়িয়ে শিখেছেন।
  • তাহাজ্জুদের পর বিতর এবং ফজরের আগে সংক্ষিপ্ত দুই রাকআত এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন