১৫/৪. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৬০ - নবীজির কাছে ওহী আসার পদ্ধতি
কুরআন সম্পর্কীয় বর্ণনা
নবীজির কাছে ওহী আসার পদ্ধতি: কঠিনতা ও হিফাযতের বর্ণনা
মুয়াত্তা ইমাম মালিক : ৪৬০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৪৬০
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ سَأَلَ رَسُولَ اللهِ كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْيَانًا يَأْتِينِي فِي مِثْلِ صَلْصَلَةِ الْجَرَسِ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ فَيَفْصِمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ مَا قَالَ وَأَحْيَانًا يَتَمَثَّلُ لِي الْمَلَكُ رَجُلًا فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ قَالَتْ عَائِشَةُ وَلَقَدْ رَأَيْتُهُ يَنْزِلُ عَلَيْهِ فِي الْيَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
(একবার) হারিস ইবনু হিশাম (রাঃ) নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে প্রশ্ন করলেন আপনার কাছে ওহী কিরূপে আসে? রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (উত্তরে) বললেন, কখনও কখনও আমার কাছে (ওহী) আসে ঘণ্টাধ্বনির মত, এই (প্রকারের অবতীর্ণ) ওহী আমার উপর অতি কঠিন হয়। তারপর আমা হতে (এই অবস্থার) অবসান হয়, (এই দিকে) তিনি যা বলেছেন আমি তা হিফাযত করেছি। আর কোন কোন সময় ফেরেশতা কোন ব্যক্তির রূপ ধারণ করে আমার কাছে আসেন এবং আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি তা হিফাযত করি।আয়েশা (রাঃ) বলেন, আমি অবশ্য রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি প্রচণ্ড শীতের দিনে তাঁর প্রতি ওহী অবতীর্ণ হচ্ছে। অতঃপর সেই অবস্থার অবসান হয়েছে, তখন তাঁর ললাট হতে ঘাম টপকাচ্ছে।
(বুখারী ২, মুসলিম ২৩৩৩)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসে হারিস ইবনু হিশাম (রা) নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আপনার কাছে ওহী কীভাবে আসে? নবীজি বলেন, কখনও ঘণ্টাধ্বনির মতো আসে, আর সেটি তাঁর জন্য খুব কঠিন হয়। এরপর সেই অবস্থা শেষ হলে তিনি যা বলা হয়েছে তা হিফাযত করেন। আবার কখনও ফেরেশতা মানুষের রূপে এসে কথা বলেন, আর নবীজি তা মনে রাখেন। আয়েশা (রা) বলেন, প্রচণ্ড শীতের দিনেও ওহী নাযিল হওয়ার পর তাঁর কপাল থেকে ঘাম ঝরতে দেখেছেন। এই হাদিস ওহীর গুরুত্ব, ভার এবং নবীজির হিফাযতের বিষয়টি স্পষ্ট করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওহী নাযিল হওয়া নবীজির জন্য কখনও কঠিন অভিজ্ঞতা ছিল।
- নবীজি ওহীর বাণী হিফাযত করতেন।
- ফেরেশতা কখনও মানুষের রূপে এসে ওহী পৌঁছে দিতেন।
