১৫/৬. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৭০ - সূরা ইখলাসের মর্যাদা

تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ এবং قُلْ هُوَ اللهُ أَحَدٌ পাঠ করা

সূরা ইখলাস কুরআনের এক-তৃতীয়াংশের সমান

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৪৭০

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي صَعْصَعَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ سَمِعَ رَجُلًا يَقْرَأُ قُلْ هُوَ اللهُ أَحَدٌ يُرَدِّدُهَا فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ.

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি এক ব্যক্তিকে, قُلْ هُوَ اللهُ পাঠ করতে শুনলেন। সে বারবার তা পাঠ করছিল। ফজরে যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর খেদমতে হাজির হলেন, তখন তাঁর কাছে এ বিষয়ে উল্লেখ করলেন (আবূ সাইদ খুদরী) এই সূরা (পাঠ করা)-কে সাধারণ আমল মনে করছিলেন। (এটা শুনে) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার প্রাণ যাঁর হাতে তাঁর শপথ, নিশ্চয় এই সূরাটি কোরআনের এক-তৃতীয়াংশের সমান মর্যাদা রাখে।

(সহীহ, বুখারী ৫০১৩)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ সাঈদ খুদরী (রা) এক ব্যক্তিকে قُلْ هُوَ اللهُ أَحَدٌ বারবার পড়তে শুনলেন। সকালে তিনি রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বিষয়টি বললেন। বর্ণনায় বোঝা যায়, তিনি এই সূরা পাঠকে সাধারণ বা কম মনে করছিলেন। তখন রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বললেন, এই সূরাটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান মর্যাদা রাখে। এই হাদিস সূরা ইখলাসের মর্যাদা স্পষ্ট করে। ছোট সূরা হলেও এর গুরুত্ব অনেক বড়। তাই কুরআনের কোনো অংশকে দৈর্ঘ্য দেখে ছোট করে ভাবা উচিত নয়। সূরা ইখলাস পাঠ মুমিনের তাওহিদের বিশ্বাসকে স্মরণ করিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূরা ইখলাস কুরআনের এক-তৃতীয়াংশের সমান মর্যাদা রাখে।
  • ছোট সূরাকেও কম গুরুত্ব দেওয়া ঠিক নয়।
  • নবীজি সূরা ইখলাসের মর্যাদা স্পষ্ট করে জানিয়েছেন।
  • বারবার সূরা ইখলাস পাঠ করা একটি মূল্যবান আমল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন