৬৬/১৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫০১৩ - সূরা ইখলাস কুরআনের এক-তৃতীয়াংশ
কুল হু আল্লাহু আহাদ (সূরা ইখলাস)-এর ফজিলত।
فِيهِ : عَمْرَةُ عَنْ عَائِشَةَ رضي الله عنها، عَنِ النَّبِيِّ ﷺতাতে: ‘আয়িশা (রাঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন।"
সূরা ইখলাস কুরআনের এক-তৃতীয়াংশের সমান
সহীহ বুখারী : ৫০১৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৫০১৩
عَبْدُ اللهِ بْنُ يُوْسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِيْ صَعْصَعَةَ عَنْ أَبِيْهِ عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ أَنَّ رَجُلًا سَمِعَ رَجُلًا يَقْرَأُ ﴾قُلْ هُوَ اللهُ أَحَدٌ﴿ يُرَدِّدُهَا فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُوْلِ اللهِ ﷺ فَذَكَرَ ذَلِكَ لَهُ وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ‘কুল হুআল্লাহু আহাদ’ পড়তে শুনলেন। সে বার বার তা মুখে উচ্চারণ করছিল। পরদিন সকালে তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)- এর কাছে এসে এ ব্যাপারে বললেন। যেন ঐ ব্যক্তি তাকে কম মনে করলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, সেই সত্তার কসম, যাঁর হাতে আমার জীবন। এ সূরা হচ্ছে সমগ্র কোরআনের এক-তৃতীয়াংশের সমান।
সহীহ বুখারী হাদিস ৫০১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে “কুল হুওয়াল্লাহু আহাদ” বারবার পড়তে শুনলেন। সকালে তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে বিষয়টি বললেন। বর্ণনায় বোঝা যায়, তিনি যেন বিষয়টিকে কম মনে করেছিলেন। তখন নবী صلى الله عليه وسلم কসম করে বললেন, এই সূরা সমগ্র কুরআনের এক-তৃতীয়াংশের সমান। এখানে সূরা ইখলাসের বড় মর্যাদা স্পষ্ট হয়েছে। ছোট সূরা বলে একে হালকা ভাবা ঠিক নয়। আল্লাহর একত্বের ঘোষণা থাকা এই সূরার ফজিলত নবী صلى الله عليه وسلم নিজে জানিয়ে দিয়েছেন। হাদিসটি আমাদের শেখায়, কুরআনের কোনো অংশকে ছোট করে দেখা উচিত নয়; বরং নবী صلى الله عليه وسلم যেভাবে মর্যাদা দিয়েছেন, সেভাবে মর্যাদা দিতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সূরা ইখলাসের বিশেষ মর্যাদা নবী صلى الله عليه وسلم নিজে বলেছেন।
- ছোট সূরা হলেও এর ফজিলত বড়।
- কুরআনের কোনো অংশকে কম মনে করা ঠিক নয়।
- সূরা ইখলাস বারবার পড়ার ঘটনা হাদিসে এসেছে।
