১৫/৮. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৮৪ - সিজদার দোয়া ও আল্লাহর প্রশংসা

দু‘আ

সিজদার দোয়া: আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা চাওয়ার ভাষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৪৮৪

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ قَالَتْ كُنْتُ نَائِمَةً إِلَى جَنْبِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَقَدْتُهُ مِنْ اللَّيْلِ فَلَمَسْتُهُ بِيَدِي فَوَضَعْتُ يَدِي عَلَى قَدَمَيْهِ وَهُوَ سَاجِدٌ يَقُولُ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَبِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পার্শ্বে (একবার) নিদ্রিত ছিলাম। রাত্রির এক অংশে আমি তাঁকে হারিয়ে ফেললাম। তারপর (সন্ধান করতে করতে এক পর্যায়ে) আমার হাত দ্বারা তাঁকে স্পর্শ করলাম এবং আমি আমার হাত তাঁর উভয় কদমের উপর স্থাপন করলাম।তিনি তখন সিজদায় ছিলেন এবং বলতেছিলেন اَعُوذُ بِرِضَاكَ مِنْ سَجْطِكَ وَبِمَعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ. وَبِكَ مِنْكَ. لاَ اُحْصِى ثَنَاءً عَلَيْكَ. اَنْتَ كَمَا اَثْيْتَ عَلَى نَفْسِكَ. “আমি আপনার ক্রোধ হতে আপনার সন্তুষ্টির, আপনার আযাব হতে আপনার ক্ষমার শরণ নিচ্ছি। আপনার শরণ নিচ্ছি আপনার দ্বারা আপনারই পক্ষ হতে। আপনার প্রশংসার উপযুক্ত হক আমি আদায় করতে পারব না। আপনি সেরূপ যেরূপ আপনি স্বয়ং নিজের সত্তার প্রশংসা করেন।”

(সহীহ, মুসলিম ৪৮৫, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৪৮৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সিজদার সময় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন, তা বর্ণিত হয়েছে। আয়িশা রাদিয়াল্লাহু আনহা রাতে তাঁকে খুঁজে পান সিজদার অবস্থায়। তখন তিনি আল্লাহর ক্রোধ থেকে আল্লাহর সন্তুষ্টির আশ্রয়, আল্লাহর শাস্তি থেকে আল্লাহর ক্ষমার আশ্রয় চাইছিলেন। তিনি আরও বলছিলেন, আল্লাহর প্রশংসার হক তিনি পুরোপুরি আদায় করতে পারবেন না; আল্লাহ নিজেই যেমন নিজের প্রশংসা করেছেন, তিনি তেমনই। এই দোয়া বান্দাকে বিনয় শেখায়। এতে দেখা যায়, সিজদা শুধু শারীরিক ইবাদত নয়; এটি আল্লাহর কাছে আশ্রয়, ক্ষমা ও প্রশংসার গভীর মুহূর্ত। হাদিসের মূল বিষয় সিজদার দোয়া, আল্লাহর প্রশংসা এবং বিনয়ের সঙ্গে আশ্রয় চাওয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সিজদায় আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা চাওয়া গুরুত্বপূর্ণ।
  • আল্লাহর সন্তুষ্টিকে বান্দার বড় কামনা হিসেবে দেখা উচিত।
  • আল্লাহর প্রশংসা করতে বান্দা নিজের সীমাবদ্ধতা স্বীকার করে।
  • দোয়ার ভাষায় বিনয় ও আল্লাহর মহিমা প্রকাশ থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন