১৬/১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫০৫ - মৃতকে গোসল দেওয়ার সহজ নির্দেশনা

মৃতের গোসল

মৃতকে গোসল দেওয়ার নিয়ম: পানি, কুলপাতা ও কর্পূর

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫০৫

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ السَّخْتِيَانِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أُمِّ عَطِيَّةَ الْأَنْصَارِيَّةِ قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَتْ ابْنَتُهُ فَقَالَ اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي قَالَتْ فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَأَعْطَانَا حِقْوَهُ فَقَالَ أَشْعِرْنَهَا إِيَّاهُ تَعْنِي بِحِقْوِهِ إِزَارَهُ.

উম্মে ‘আতিয়া আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কন্যার যখন ওফাত হয় তখন আমাদের কাছে এলেন, তারপর তিনি বললেন, তাঁকে তোমরা গোসল দাও তিনবার অথবা পাঁচবার অথবা উহা অপেক্ষা অধিক পানি ও কুলপত্র (কুলপত্রসহ গরম দেওয়া পানি) দ্বারা। আর শেষে তোমরা কর্পূর দাও অথবা (তিনি বলেছেন) কিছু কর্পূর দাও। তোমরা যখন গোসল সমাপ্ত করবে তখন আমাকে সংবাদ দেবে। অতঃপর আমরা গোসল সমাপ্ত করে তাঁকে খবর দিলাম। তিনি তাঁর ইযার (লুঙ্গি) আমাদেরকে প্রদান করলেন এবং বললেন, এটা তার দেহের সাথে লেপটে দাও। উম্মে ‘আতিয়া (রাঃ) হাকওয়া দ্বারা তাঁর ইযার বুঝিয়েছেন।

(বুখারী ১২৫৩, মুসলিম ৯৩৯)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার নিয়ম সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যার ওফাতের সময় নারীদের বললেন, তাকে তিনবার, পাঁচবার অথবা প্রয়োজন মনে করলে তার চেয়েও বেশি বার পানি ও কুলপাতা দিয়ে গোসল দাও। শেষে কর্পূর বা কিছু কর্পূর দিতে বললেন। কাজ শেষ হলে তাঁকে জানাতে বললেন। পরে তিনি নিজের ইযার দিলেন এবং সেটি মৃতার দেহের সঙ্গে লাগিয়ে দিতে বললেন। “মৃতকে গোসল দেওয়ার নিয়ম” ও “জানাযার আগে গোসল” বিষয়ের জন্য এই হাদিসে যত্ন, পরিচ্ছন্নতা ও ধাপে ধাপে কাজ করার শিক্ষা স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃতকে গোসল দেওয়ার ক্ষেত্রে তিন, পাঁচ বা প্রয়োজন হলে বেশি বার ধোয়ার নির্দেশ এসেছে।
  • পানি ও কুলপাতা ব্যবহারের কথা হাদিসে উল্লেখ আছে।
  • শেষ ধাপে কর্পূর দেওয়া এবং কাজ শেষ হলে জানানো—এতে শৃঙ্খলার শিক্ষা আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন