১৬/১. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫০৬ - জানাইয
মৃতের গোসল
মুয়াত্তা ইমাম মালিক : ৫০৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫০৬
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ أَنَّ أَسْمَاءَ بِنْتَ عُمَيْسٍ غَسَّلَتْ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ حِينَ تُوُفِّيَ ثُمَّ خَرَجَتْ فَسَأَلَتْ مَنْ حَضَرَهَا مِنْ الْمُهَاجِرِينَ فَقَالَتْ إِنِّي صَائِمَةٌ وَإِنَّ هَذَا يَوْمٌ شَدِيدُ الْبَرْدِ فَهَلْ عَلَيَّ مِنْ غُسْلٍ فَقَالُوا لَا.
আবদুল্লাহ ইবনু আবূ বকর (রহঃ) হতে বর্ণিতঃ
আবূ বক্র সিদ্দীক (রাঃ)-এর সহধর্মিণী আসমা বিন্ত উমাইস (রাঃ) আবূ বক্র সিদ্দীককে গোসল দেন, যখন তিনি ইন্তিকাল করেন। অতঃপর তিনি বের হলেন এবং উপস্থিত মুহাজিরদের নিকট প্রশ্ন করলেন, আমি রোজাদার; আর এখন খুব শীতের দিন। আমার উপর গোসল কি জরুরি? তারা বললেন, না।
(যয়ীফ, হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন, আলবানী হাদীসটিকে যয়ীফ বলেছেন [তামামুল মিন্নাহ পৃ: ১২১]
