১৬/১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫০৭ - মৃতের গোসল না হলে তায়াম্মুম

মৃতের গোসল

মৃতের তায়াম্মুম: গোসল দেওয়ার লোক না থাকলে করণীয়

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫০৭

و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ سَمِعَ أَهْلَ الْعِلْمِ يَقُولُونَ إِذَا مَاتَتْ الْمَرْأَةُ وَلَيْسَ مَعَهَا نِسَاءٌ يُغَسِّلْنَهَا وَلَا مِنْ ذَوِي الْمَحْرَمِ أَحَدٌ يَلِي ذَلِكَ مِنْهَا وَلَا زَوْجٌ يَلِي ذَلِكَ مِنْهَا يُمِّمَتْ فَمُسِحَ بِوَجْهِهَا وَكَفَّيْهَا مِنْ الصَّعِيدِ ৭৫৫-قَالَ مَالِك وَإِذَا هَلَكَ الرَّجُلُ وَلَيْسَ مَعَهُ أَحَدٌ إِلَّا نِسَاءٌ يَمَّمْنَهُ أَيْضًا ৭৫৬-قَالَ مَالِك وَلَيْسَ لِغُسْلِ الْمَيِّتِ عِنْدَنَا شَيْءٌ مَوْصُوفٌ وَلَيْسَ لِذَلِكَ صِفَةٌ مَعْلُومَةٌ وَلَكِنْ يُغَسَّلُ فَيُطَهَّرُ.

মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি আহলে ইল্‌মকে (অভিজ্ঞ উলামা) বলতে শুনেছেন, কোন স্ত্রীলোকের মৃত্যু হলে এবং সে স্ত্রীলোকের সাথে তাকে গোসল দিতে পারে এইরূপ কোন মেয়েলোক যদি না থাকে এবং কোন মাহরম (যে সকল আত্মীয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম।) আত্মীয়ও না থাকে সে সেই স্ত্রীলোকের দায়িত্ব গ্রহণ করতে পারে অথবা স্বামীও নেই যে তার গোসলের দায়িত্ব নিতে পারে এইরূপ অবস্থার সম্মুখীন হলে তবে সে স্ত্রীলোককে তায়াম্মুম করানো হবে; পবিত্র মাটি দ্বারা তার মুখমণ্ডল ও হস্তদ্বয়কে মসেহ করে দেয়া হবে।মালিক (রহঃ) বলেন, কোন পুরুষ লোকের মৃত্যু হলে তার নিকট বেগানা কোন স্ত্রীলোক ব্যতীত অন্য কেউ না থাকলে স্ত্রীলোকেরা তাকে অনুরূপ তায়াম্মুম করাবে। মালিক (রহঃ) বলেছেন, মৃত লোকের গোসলের ব্যাপারে আমাদের কাছে কোন নির্দিষ্ট সীমা ও সংজ্ঞা নাই, অবশ্য গোসল দেওয়াতে হবে, আর পবিত্র করাতে হবে।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫০৭-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় মৃত ব্যক্তির গোসল নিয়ে একটি বিশেষ অবস্থা বলা হয়েছে। কোনো নারী মারা গেলে যদি তাকে গোসল দেওয়ার মতো নারী না থাকে, মাহরাম আত্মীয় না থাকে, স্বামীও না থাকে, তাহলে তাকে তায়াম্মুম করানো হবে। পবিত্র মাটি দিয়ে তার মুখমণ্ডল ও হাত মসেহ করা হবে। মালিক (র) বলেন, কোনো পুরুষ মারা গেলে যদি তার কাছে বেগানা নারী ছাড়া কেউ না থাকে, নারীরাও তাকে অনুরূপ তায়াম্মুম করাবে। শেষে তিনি বলেন, মৃতের গোসলের নির্দিষ্ট সীমা আমাদের কাছে নেই; তবে গোসল দেওয়া এবং পবিত্র করা হবে। তাই “মৃতের তায়াম্মুম” বিষয়টি এখানে সরাসরি এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গোসল দেওয়ার উপযুক্ত লোক না থাকলে মৃতকে তায়াম্মুম করানোর কথা এসেছে।
  • তায়াম্মুমে মুখমণ্ডল ও হাত পবিত্র মাটি দিয়ে মসেহ করার কথা বলা হয়েছে।
  • মৃত ব্যক্তিকে পবিত্র করা জানাযা প্রস্তুতির একটি মূল বিষয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন