১৬/১০. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫৩০ - রাসূল صلى الله عليه وسلم-এর ওফাত, জানাযা ও দাফনের বর্ণনা

মুর্দার দাফন সম্পর্কে যা বর্ণিত হয়েছে

রাসূল صلى الله عليه وسلم-এর দাফন: ওফাতস্থলে কবর ও পৃথক জানাযা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫৩০

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ يَوْمَ الْاثْنَيْنِ وَدُفِنَ يَوْمَ الثُّلَاثَاءِ وَصَلَّى النَّاسُ عَلَيْهِ أَفْذَاذًا لَا يَؤُمُّهُمْ أَحَدٌ فَقَالَ نَاسٌ يُدْفَنُ عِنْدَ الْمِنْبَرِ وَقَالَ آخَرُونَ يُدْفَنُ بِالْبَقِيعِ فَجَاءَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا دُفِنَ نَبِيٌّ قَطُّ إِلَّا فِي مَكَانِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ فَحُفِرَ لَهُ فِيهِ فَلَمَّا كَانَ عِنْدَ غُسْلِهِ أَرَادُوا نَزْعَ قَمِيصِهِ فَسَمِعُوا صَوْتًا يَقُولُ لَا تَنْزِعُوا الْقَمِيصَ فَلَمْ يُنْزَعْ الْقَمِيصُ وَغُسِّلَ وَهُوَ عَلَيْهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.

মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

তাঁর নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ওফাত পেয়েছেন সোমবার এবং তাঁকে দাফন করা হয়েছে মঙ্গলবার, আর লোকে তাঁর (জানাযার) নামাজ আদায় করেছেন পৃথক পৃথকভাবে; কেউ তাঁদের ইমামতি করছিলেন না। অতঃপর কিছু লোক বলেন, তাঁকে মিম্বরের নিকট দাফন করা হোক; পরে কেউ বলেন, বকী’তে দাফন করা হোক। ইতিমধ্যে আবূ বক্‌র সিদ্দীক (রাঃ) উপস্থিত হন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, কখনও কোন নবীকে দাফন করা হয়নি যে জায়গায় তিনি ওফাত পেয়েছেন সে জায়গায় ব্যতীত। অতঃপর সে জায়গায় (অর্থাৎ তাঁর হুজরা শরীফে) তাঁর কবরের স্থান নির্ধারণ করা হয়।যখন তাঁকে গোসল দেয়ার সময় হয় এবং লোকে তাঁর কোর্তা খোলার জন্য ইচ্ছা করেন, তখন তাঁরা আওয়াজ শুনতে পেলেন কেউ বলতেছেন, কোর্তা খুলো না। তারপর কোর্তা খোলা হয়নি। ফলে কোর্তা তাঁর (পবিত্র) দেহেই ছিল। সে অবস্থায়ই গোসল দেয়া হয়েছে।

(ইমাম তিরমিযী অনুরূপ হাদীস বর্ণনা করেছেন ২/১২৯, এবং আলবানী ইমাম তিরমিযী কর্তৃক বর্ণিত হাদীসের শেষে বলেন এই হাদীসের অনেক সনদ শাহেদ রয়েছে [আহকামুল জানায়েজ পৃঃ ১৩৭])

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওফাত, জানাযা, দাফনের স্থান এবং গোসলের একটি সংবেদনশীল বর্ণনা এসেছে। বর্ণনায় বলা হয়েছে, তিনি সোমবার ওফাত পান এবং মঙ্গলবার দাফন করা হয়। মানুষ তাঁর জানাযা পৃথক পৃথকভাবে আদায় করেন, কেউ ইমামতি করছিলেন না। দাফনের জায়গা নিয়ে মত উঠলে আবূ বকর সিদ্দীক (রা) বলেন, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছেন, কোনো নবীকে তাঁর ওফাতের জায়গা ছাড়া অন্য কোথাও দাফন করা হয়নি। তাই তাঁর হুজরায় কবরের স্থান নির্ধারণ করা হয়। গোসলের সময় কোর্তা না খোলার নির্দেশের কথাও এসেছে। এখানে মূল শিক্ষা হলো নবীজির দাফন, সম্মান ও সাহাবিদের সতর্কতা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم-এর জানাযা মানুষ পৃথকভাবে আদায় করেছেন বলে বর্ণনায় এসেছে।
  • নবীকে ওফাতস্থলে দাফনের কথা আবূ বকর (রা) স্মরণ করিয়েছেন।
  • সাহাবিরা দাফনের স্থান নিয়ে আলোচনা করলেও শেষে বর্ণিত নির্দেশ মেনেছেন।
  • গোসলের সময় রাসূল صلى الله عليه وسلم-এর সম্মানের বিষয়টি বিশেষভাবে দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন