১৮/১১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৬৪৯ - রোযা

আশুরা দিবসে রোযা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৬৪৯

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ يَوْمَ عَاشُورَاءَ عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِهَذَا الْيَوْمِ هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يُكْتَبْ عَلَيْكُمْ صِيَامُهُ وَأَنَا صَائِمٌ فَمَنْ شَاءَ فَلْيَصُمْ وَمَنْ شَاءَ فَلْيُفْطِرْ.

হুমায়দ ইবনু আবদুর রহমান ইবনু আউফ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি হজ্জের সালে [১] আশুরা দিবসে মুয়াবিয়া ইবনু আবূ সুফইয়ান (রাঃ)-কে মিম্বরের উপর বলতে শুনেছেন, হে মদীনাবাসী! তোমাদের আলেমগণ কোথায়? আমি এই দিবস সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি এটা আশুরা দিবস; তোমাদের উপর এই (দিবসের) রোজা ফরজ করা হয়নি। আমি রোজা রেখেছি, তোমরা যে ইচ্ছা কর রোজা রাখতে পার, আর যার ইচ্ছা রোজা ছেড়ে দাও।

[১] হজ্জের সাল- ৪৪ হিজরীতে আমীর মুয়াবিয়া তাঁর শাসনামলে প্রথমবার যে হজ্জ করেন উহাকে হজ্জের সাল বলা হয়েছে।(বুখারী ২০০৩, মুসলিম ১১২৯)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন