১৮/১৪. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৬৫৫ - ধারাবাহিক দুই মাস রোযার নিয়ম
ভুলে হত্যা ও যিহার [১] -এর রোযা
ধারাবাহিক দুই মাস রোযা: অসুস্থতা, ঋতুস্রাব ও বিলম্ব না করা
মুয়াত্তা ইমাম মালিক : ৬৫৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৬৫৫
حَدَّثَنِي يَحْيَى سَمِعْت قَوْله تَعَالَى يَقُولُ أَحْسَنُ مَا سَمِعْتُ فِيمَنْ وَجَبَ عَلَيْهِ صِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ فِي قَتْلِ خَطَأٍ أَوْ تَظَاهُرٍ فَعَرَضَ لَهُ مَرَضٌ يَغْلِبُهُ وَيَقْطَعُ عَلَيْهِ صِيَامَهُ أَنَّهُ إِنْ صَحَّ مِنْ مَرَضِهِ وَقَوِيَ عَلَى الصِّيَامِ فَلَيْسَ لَهُ أَنْ يُؤَخِّرَ ذَلِكَ وَهُوَ يَبْنِي عَلَى مَا قَدْ مَضَى مِنْ صِيَامِهِوَكَذَلِكَ الْمَرْأَةُ الَّتِي يَجِبُ عَلَيْهَا الصِّيَامُ فِي قَتْلِ النَّفْسِ خَطَأً إِذَا حَاضَتْ بَيْنَ ظَهْرَيْ صِيَامِهَا أَنَّهَا إِذَا طَهُرَتْ لَا تُؤَخِّرُ الصِّيَامَ وَهِيَ تَبْنِي عَلَى مَا قَدْ صَامَتْ وَلَيْسَ لِأَحَدٍ وَجَبَ عَلَيْهِ صِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ فِي كِتَابِ اللهِ أَنْ يُفْطِرَ إِلَّا مِنْ عِلَّةٍ مَرَضٍ أَوْ حَيْضَةٍ وَلَيْسَ لَهُ أَنْ يُسَافِرَ فَيُفْطِرَ قَالَ مَالِك وَهَذَا أَحْسَنُ مَا سَمِعْتُ فِي ذَلِكَ.
ইয়াহইয়া (রহঃ) হতে বর্ণিতঃ
আমি মালিক (রহঃ)-কে বলতে শুনেছি, সেই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তির উপর ধারাবাহিকভাবে দুই মাসের রোজা ফরজ হয়েছে ভুলে হত্যা অথবা যিহার করা বাবদ। অতঃপর তার কোন কঠিন পীড়া হয়েছে যদ্দরুন রোজা ভাঙতে হয়েছে। সে যদি আরোগ্য লাভ করে এবং রোজা রাখতে সক্ষম হয়, তবে আমি (এই ব্যাপারে) যা শুনেছি, তন্মধ্যে উত্তম হল সেই ব্যক্তির জন্য এতে বিলম্ব করা জায়েয নয়। তার যে রোজা পূর্বে গত হয়েছে, উহার ভিত্তি করে সে অবশিষ্ট রোজা রাখবে। তদ্রূপ ভুলে হত্যার কারণে যে নারীর উপর রোজা ওয়াজিব হয়েছে, সে তার রোজার মাঝখানে ঋতুমতী হলে রোজা রাখবে না। তবে পাক হলে পর সে রোজা রাখতে বিলম্ব করবে না এবং যে রোজা পূর্বে রেখেছে তার উপর ভিত্তি করে অবশিষ্ট রোজা রাখবে।আল্লাহর কিতাবের বিধান মুতাবিক যার উপর দুই মাসের রোজা ধারাবাহিকভাবে রাখা ওয়াজিব হয়েছে, তার জন্য পীড়াজনিত ব্যাপার ও ঋতুস্রাব ব্যতীত রোজা ভঙ্গ করা জায়েয নয়। এইরূপ ব্যক্তির জন্য সফর আরম্ভ করে রোজা ভঙ্গ করারও অনুমতি নেই। ইয়াহিয়া (রহঃ) বলেন, মালিক (রহঃ) বলেছেন, এই ব্যাপারে যা শুনেছি, তার মধ্যে এটাই আমার কাছে সর্বাপেক্ষা উত্তম।
[১] যিহার: নিজের স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করে সম্বোধন করা।
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৬৫৫-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় ইমাম মালিক (র) এমন ব্যক্তির কথা বলেছেন যার উপর ভুলে হত্যা বা যিহারের কারণে ধারাবাহিকভাবে দুই মাস রোযা ফরয হয়েছে। যদি কঠিন পীড়ার কারণে সে রোযা ভাঙতে বাধ্য হয়, তারপর সুস্থ হয়ে রোযা রাখতে সক্ষম হয়, তবে দেরি না করে আগের রাখা রোযার ওপর ভিত্তি করে বাকি রোযা রাখবে। একইভাবে কোনো নারী যদি এই ধরনের ধারাবাহিক রোযার মাঝখানে ঋতুমতী হয়, সে তখন রোযা রাখবে না; পবিত্র হলে দেরি না করে আগের রোযার ধারাবাহিকতার ওপর ভিত্তি করে বাকি রোযা রাখবে। বর্ণনায় আরও এসেছে, রোগ বা ঋতুস্রাব ছাড়া এমন রোযা ভাঙার সুযোগ নেই, এমনকি সফর শুরু করে ভাঙার অনুমতিও নেই।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধারাবাহিক দুই মাস রোযায় অসুস্থতা হলে সুস্থ হওয়ার পর দেরি করা যাবে না।
- ঋতুস্রাব হলে নারী রোযা বন্ধ রাখবে, পবিত্র হলে আবার শুরু করবে।
- আগে রাখা রোযার ওপর ভিত্তি করে বাকি রোযা রাখা হবে।
- রোগ বা ঋতুস্রাব ছাড়া এই ধারাবাহিকতা ভাঙার সুযোগ বলা হয়নি।
