১৯/৬. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৬৮৪ - শেষ দশকে শবে কদর খোঁজার নির্দেশ
লাইলাতুল ক্বদর-এর বর্ণনা
শবে কদর শেষ দশকের বিজোড় রাতে খোঁজার শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ৬৮৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৬৮৪
حَدَّثَنِي زِيَاد عَنْ مَالِك عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ الْعَشْرَ الْوُسُطَ مِنْ رَمَضَانَ فَاعْتَكَفَ عَامًا حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ وَهِيَ اللَّيْلَةُ الَّتِي يَخْرُجُ فِيهَا مِنْ صُبْحِهَا مِنْ اعْتِكَافِهِقَالَ مَنْ اعْتَكَفَ مَعِيَ فَلْيَعْتَكِفْ الْعَشْرَ الْأَوَاخِرَ وَقَدْ رَأَيْتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ مِنْ صُبْحِهَا فِي مَاءٍ وَطِينٍ فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَالْتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ قَالَ أَبُو سَعِيدٍ فَأُمْطِرَتْ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ وَكَانَ الْمَسْجِدُ عَلَى عَرِيشٍ فَوَكَفَ الْمَسْجِدُ قَالَ أَبُو سَعِيدٍ فَأَبْصَرَتْ عَيْنَايَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ وَعَلَى جَبْهَتِهِ وَأَنْفِهِ أَثَرُ الْمَاءِ وَالطِّينِ مِنْ صُبْحِ لَيْلَةِ إِحْدَى وَعِشْرِيْنَ.
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রমজানের মাঝের দশদিন ইতিকাফ করতেন। তাঁর ইতিকাফের বর্ণনা এই এক বৎসর তিনি ইতিকাফ করলেন, অতঃপর যখন একুশের রাত্রি উপস্থিত হল, সে রাত্রির ফজরে ইতিকাফ হতে বের হলেন। তিনি ফরমালেন যে ব্যক্তি আমার সাথে ইতিকাফ করেছে, সে যেন শেষের দশ দিনও ইতিকাফ করে। আমি এই রাত্রিতে শবে-ক্বদর মালুম করেছি। তারপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি সে রাত্রির ভোরবেলা আমাকে পানি ও কাদামাটিতে সিজদা করতে অনুভব করেছি। তাই তোমরা উহা তালাশ কর শেষের দশদিনে এবং উহার সন্ধান কর প্রতি বিজোড় রাত্রে। (বুখারী ২০২৭, মুসলিম ১১৬৭)আবূ সাঈদ (রাঃ) বলেন, সেই রাত্রিতে বৃষ্টিপাত হয়, আর মসজিদ (তখন) খেজুরের ডালের। তাই বৃষ্টির পানি চুয়াইয়া মেঝেতে পড়েছিল। আবূ সাঈদ (রাঃ) বলেন, আমার দুই নয়ন রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখেছে। তিনি একুশে রাত্রির ফজরের নামায পড়ে ফিরলেন (এই অবস্থায় যে) তাঁর ললাট ও নাকে পানি ও কাদামাটির নিশান রয়েছে।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৬৮৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে লাইলাতুল ক্বদর বা শবে কদর অনুসন্ধানের গুরুত্বপূর্ণ দিক এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم রমযানের মাঝের দশ দিন ই’তিকাফ করতেন। এক বছর একুশের রাত এলে তিনি বললেন, যারা তাঁর সঙ্গে ই’তিকাফ করেছে, তারা যেন শেষ দশ দিনও ই’তিকাফ করে। তিনি জানান, তাঁকে শবে কদর দেখানো হয়েছিল, পরে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তিনি নিজেকে সেই রাতের সকালে পানি ও কাদামাটিতে সিজ্দা করতে দেখেছেন। এরপর নির্দেশ দেন, শবে কদর রমযানের শেষ দশ দিনে খোঁজা হোক এবং বিশেষভাবে বিজোড় রাতগুলোতে খোঁজা হোক। আবূ সাঈদ (রা) বৃষ্টির ঘটনার কথা বলেন এবং রাসূল صلى الله عليه وسلم-এর কপাল ও নাকে পানি-কাদার দাগ দেখার কথা জানান। তাই মূল শিক্ষা হলো—শবে কদর নির্দিষ্ট একটি রাত ধরে বসে না থেকে শেষ দশকের বিজোড় রাতগুলোতে ইবাদতের চেষ্টা করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শবে কদর রমযানের শেষ দশ দিনে খোঁজার নির্দেশ এসেছে।
- বিজোড় রাতগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিতে বলা হয়েছে।
- রাসূল صلى الله عليه وسلم-এর ই’তিকাফ শবে কদর অনুসন্ধানের সঙ্গে যুক্ত ছিল।
- বৃষ্টি ও কাদামাটির ঘটনা একুশের রাতের একটি আলামত হিসেবে এই বর্ণনায় এসেছে।
