৩৩/১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২০২৭ - বেজোড় রাতে লাইলাতুল কদর ও ইতিকাফ
রমজানের শেষ দশকে ইতিকাফ এবং ইতিকাফ সব মসজিদেই করা।
لِقَوْلِهِ تَعَالَى ﴾وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ﴿কারণ আল্লাহ তা‘আলার বাণী: “আর যতক্ষণ তোমরা ই‘তিকাফ অবস্থায় মসজিদসমূহে অবস্থান কর ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মেলামেশা করো না। এগুলো আল্লাহর সীমারেখা। অতএব তোমরা এর নিকটবর্তী হয়ো না। এভাবে আল্লাহ তাঁর নিদর্শনাবলী মানব জাতির জন্যে সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে।” (আল-বাকারা: ১৮৭)"
শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর খোঁজা
সহীহ বুখারী : ২০২৭
সহীহ বুখারীহাদিস নম্বর ২০২৭
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَعْتَكِفُ فِي الْعَشْرِ الأَوْسَطِ مِنْ رَمَضَانَ، فَاعْتَكَفَ عَامًا حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، وَهِيَ اللَّيْلَةُ الَّتِي يَخْرُجُ مِنْ صَبِيحَتِهَا مِنِ اعْتِكَافِهِ قَالَ «مَنْ كَانَ اعْتَكَفَ مَعِي فَلْيَعْتَكِفِ الْعَشْرَ الأَوَاخِرَ، وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ مِنْ صَبِيحَتِهَا، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ، وَالْتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ».فَمَطَرَتِ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ، وَكَانَ الْمَسْجِدُ عَلَى عَرِيشٍ فَوَكَفَ الْمَسْجِدُ، فَبَصُرَتْ عَيْنَاىَ رَسُولَ اللَّهِ ﷺ عَلَى جَبْهَتِهِ أَثَرُ الْمَاءِ وَالطِّينِ، مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ.
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (ﷺ) রমজানের মধ্যম দশকে ইতিকাফ করতেন। এক বছর এরূপ ইতিকাফ করেন, যখন একুশের রাত এল, যে রাতের সকালে তিনি তাঁর ইতিকাফ হতে বের হবেন, তখন তিনি বললেনঃ যারা আমার সঙ্গে ইতিকাফ করেছে তারা যেন শেষ দশকে ইতিকাফ করে। আমাকে স্বপ্নে এই রাত (লাইলাতুল কদর) দেখানো হয়েছিল, পরে আমাকে তা (সঠিক তারিখ) ভুলিয়ে দেয়া হয়েছে। অবশ্য আমি স্বপ্নে দেখতে পেয়েছি যে, ঐ রাতের সকালে আমি কাদা-পানির মাঝে সিজদা করছি। তোমরা তা শেষ দশকে তালাশ কর এবং প্রত্যেক বেজোড় রাতে তালাশ কর।পরে এই রাতে আকাশ হতে বৃষ্টি বর্ষিত হয়, মসজিদের ছাদ ছিল খেজুরের পাতার ছাউনির। ফলে মসজিদে টপটপ করে বৃষ্টি পড়তে লাগল। একুশের রাতের সকালে আল্লাহ্র রাসূল (ﷺ) - এর কপালে কাদা-পানির চিহ্ন আমার এ দু’চোখ দেখতে পায়।
সহীহ বুখারী হাদিস ২০২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইতিকাফ ও লাইলাতুল কদর একসঙ্গে এসেছে। আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم) আগে রমজানের মাঝের দশকে ইতিকাফ করতেন। পরে একুশের রাত এলে তিনি বললেন, যারা তাঁর সঙ্গে ইতিকাফ করেছে তারা যেন শেষ দশকে ইতিকাফ করে। তাঁকে লাইলাতুল কদরের রাত দেখানো হয়েছিল, পরে তা ভুলিয়ে দেওয়া হয়। তিনি স্বপ্নে দেখেছিলেন, সে রাতের সকালে তিনি পানি ও কাদার মধ্যে সিজদা করছেন। এরপর তিনি নির্দেশ দিলেন, লাইলাতুল কদর শেষ দশকে এবং প্রত্যেক বেজোড় রাতে তালাশ করতে। পরে বৃষ্টি হলো এবং একুশের সকালে তাঁর কপালে পানি ও কাদার চিহ্ন দেখা গেল। এই হাদিস থেকে শেষ দশকের ইতিকাফ, বেজোড় রাত ও লাইলাতুল কদর খোঁজার বিষয়টি খুব স্পষ্ট হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাতে খুঁজতে বলা হয়েছে।
- ইতিকাফের সময় বাড়িয়ে শেষ দশকে থাকা নির্দেশিত হয়েছে।
- নবী (صلى الله عليه وسلم)-এর স্বপ্নের সঙ্গে পরের ঘটনার মিল দেখা যায়।
- ইবাদতের সুযোগ পেলে তা ধরে রাখা উচিত।
