২০/১২. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৩৩ - হজ্জে কিরান ও আলী (রা)-এর আমল

হজ্জে কিরান

হজ্জে কিরান: হজ্জ ও উমরা একসঙ্গে ইহরামের শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৩৩

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيْهِ أَنَّ الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ دَخَلَ عَلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ بِالسُّقْيَا وَهُوَ يَنْجَعُ بَكَرَاتٍ لَهُ دَقِيقًا وَخَبَطًا فَقَالَ هَذَا عُثْمَانُ بْنُ عَفَّانَ يَنْهَى عَنْ أَنْ يُقْرَنَ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَخَرَجَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَعَلَى يَدَيْهِ أَثَرُ الدَّقِيقِ وَالْخَبَطِ فَمَا أَنْسَى أَثَرَ الدَّقِيقِ وَالْخَبَطِ عَلَى ذِرَاعَيْهِ حَتَّى دَخَلَ عَلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ فَقَالَ أَنْتَ تَنْهَى عَنْ أَنْ يُقْرَنَ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَقَالَ عُثْمَانُ ذَلِكَ رَأْيِي فَخَرَجَ عَلِيٌّ مُغْضَبًا وَهُوَ يَقُولُ لَبَّيْكَ اللهُمَّ لَبَّيْكَ بِحَجَّةٍ وَعُمْرَةٍ مَعًا.قَالَ مَالِك الْأَمْرُ عِنْدَنَا أَنَّ مَنْ قَرَنَ الْحَجَّ وَالْعُمْرَةَ لَمْ يَأْخُذْ مِنْ شَعَرِهِ شَيْئًا وَلَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ حَتَّى يَنْحَرَ هَدْيًا إِنْ كَانَ مَعَهُ وَيَحِلَّ بِمِنًى يَوْمَ النَّحْرِ.

জা’ফর ইবনু মুহাম্মদ (রহঃ) হতে বর্ণিতঃ

জা’ফর ইবনু মুহাম্মদ (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন মিকদাদ ইব্‌নু আসওয়াদ (রাঃ) সুক্ইয়াতে [১] আলী ইবনু আবূ তালিব (রাঃ)-এর নিকট আসলেন। আলী (রাঃ) তখন উটের বাচ্চাগুলোকে পানিতে গোলা আটা এবং ঘাস খাওয়াচ্ছিলেন। মিকদাদ (রাঃ) বললেন, উসমান ইবনু আফফান (রাঃ) হজ্জে কিরান করতে নিষেধ করতেছেন। এটা শুনে আলী (রাঃ) ঐ অবস্থায়ই উসমান ইবনু আফফান (রাঃ)-এর সাক্ষাতের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন। তখনও তাঁর হাতে আটা লেগেছিল। আজ পর্যন্ত আমি তাঁর হাতের আটার দাগ ভুলতে পারিনি।তিনি উসমান (রাঃ)-এর নিকট গিয়ে বললেন, আপনি হজ্জে কিরান নিষেধ করেন? তিনি বললেন, হ্যাঁ, এটা আমার মত। আলী (রাঃ) ক্রোধান্বিত হয়ে বের হয়ে গেলেন এবং বললেন, لَبَّيْكَ اللهُمَّ لَبَّيْكَ بِحَجَّةٍ وَعُمْرَةٍ مَعًا. ‘হে আল্লাহ্, আমি হজ্জ ও উমরা উভয়ের এক সঙ্গে তালবিয়া পাঠ করলাম। [২] (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ) বলেন, হজ্জে কিরানের ইহরামকারী ব্যক্তি দশ তারিখে কুরবানীর পশু যবেহ না করা (তার সঙ্গে পশু هَدْيً থাকলে) এবং মিনায় গিয়ে ইহরাম না খোলা পর্যন্ত নিজের চুল কাটবে না। এবং ইহরাম অবস্থায় যা নিষিদ্ধ তা করবে না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

[১] এটা মক্কার পথে অবস্থিত একটি জনবসতি।[২] নাসাঈ শরীফের এক বর্ণনায় জানা যায়, উসমান (রাঃ) পরে তাঁর এ মত প্রত্যাহার করে হজ্জে কিরানকে জায়েয বলে মত প্রকাশ করেছিলেন। অতঃপর সঙ্গিগণের দিকে লক্ষ করে বলেছিলেন, হজ্জ ও উমরার হুকুম একই। তোমাদেরকে আমি সাক্ষ্য রাখছি যে, উমরার সঙ্গে সঙ্গে আমি এখন হজ্জেরও নিয়ত করলাম।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৩৩-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় হজ্জে কিরান নিয়ে আলী (রা) ও উসমান (রা)-এর একটি ঘটনা এসেছে। মিকদাদ (রা) আলী (রা)-কে জানান, উসমান (রা) হজ্জ ও উমরা একসঙ্গে করার বিষয়ে নিষেধ করছেন। আলী (রা) তখন তাঁর কাজের অবস্থাতেই উসমান (রা)-এর কাছে যান এবং বিষয়টি জিজ্ঞেস করেন। উসমান (রা) বলেন, এটি তাঁর মত। এরপর আলী (রা) বের হয়ে হজ্জ ও উমরা একসঙ্গে করার তালবিয়া পাঠ করেন। বর্ণনার শেষে ইমাম মালিক (র) কিরানের ইহরামকারীর নিয়ম বলেন: যার সঙ্গে হাদয় বা কুরবানীর পশু থাকে, সে দশ তারিখে পশু যবেহ না করা এবং মিনায় ইহরাম না খোলা পর্যন্ত চুল কাটবে না এবং ইহরামের নিষিদ্ধ কাজ করবে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জে কিরান হলো হজ্জ ও উমরা একসঙ্গে ইহরামের বিষয়।
  • আলী (রা) হজ্জ ও উমরা একসঙ্গে তালবিয়া পাঠ করেছিলেন।
  • কিরানের ইহরামে চুল কাটা ও ইহরাম ভাঙার সময় নিয়ে সতর্কতা আছে।
  • সাহাবীদের মধ্যে মতের আলোচনা হলেও ইবাদতের আমল গুরুত্ব পেয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন