২০/৩৮. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮১১ - ফজরের পর তাওয়াফ ও দুই রাকআত

ফজর ও আসরের পর তাওয়াফের নামায আদায় করা

ফজরের পর তাওয়াফ: সূর্য ওঠার আগে নামায বিলম্ব করার আমল

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮১১

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدٍ الْقَارِيَّ أَخْبَرَهُ أَنَّهُ طَافَ بِالْبَيْتِ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ فَلَمَّا قَضَى عُمَرُ طَوَافَهُ نَظَرَ فَلَمْ يَرَ الشَّمْسَ طَلَعَتْ فَرَكِبَ حَتَّى أَنَاخَ بِذِي طُوًى فَصَلَّى رَكْعَتَيْنِ سُنَّةَ الطَّوَافِ.

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

আবদুর রহমান ইবনু আবদ আল-কারিয়্যে (র) ফজরের নামাযের পর উমর ইবনু খাত্তাব (রা)-এর সঙ্গে বায়তুল্লাহর তাওয়াফ করেন। উমর (রা) যখন তাওয়াফ শেষ করেন তখনও সূর্যোদয় হয়নি। তিনি উটে আরোহণ করে বাহিরে গেলেন এবং যী-তুয়া নামক স্থানে পৌঁছে উট হতে অবতরণ করে দুই রাক‘আত নামায আদায় করেন। [১] (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

[১] খুযায়া গোত্রের একটি শাখার নাম “আলকারা”। সেই দিকে সম্পর্কিত বলে “আল-কারিয়্যে” বলা হয়েছে।

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮১১-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আবদুর রহমান ইবনু আবদ আল-কারি (র) বলেন, তিনি ফজরের নামাযের পর উমার ইবনু খাত্তাব (রা)-এর সঙ্গে বায়তুল্লাহ তাওয়াফ করেন। উমার (রা) তাওয়াফ শেষ করার সময়ও সূর্য ওঠেনি। তখন তিনি উটে চড়ে বের হয়ে যী-তুয়া নামক স্থানে যান এবং সেখানে নেমে দুই রাকআত নামায আদায় করেন। এখানে মূল বিষয় হলো ফজরের পর তাওয়াফ এবং তাওয়াফের দুই রাকআত নামাযের সময়। বর্ণনায় দেখা যায়, তাওয়াফ শেষ হলেও তিনি সঙ্গে সঙ্গে নামায পড়েননি; বরং অপেক্ষা করে অন্য স্থানে গিয়ে পড়েছেন। তাই এই হাদিস তাওয়াফের নামায নিয়ে সময়ের আদব ও সাহাবির সতর্ক আমল তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফজরের পর তাওয়াফের একটি ঘটনা বর্ণিত হয়েছে।
  • সূর্য ওঠার আগে তাওয়াফের দুই রাকআত বিলম্ব করা হয়েছে।
  • উমার (রা)-এর আমল তাওয়াফের নামাযের সময় বুঝতে সাহায্য করে।
  • ইবাদতের ক্ষেত্রে সময়ের আদব খেয়াল রাখা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন