২০/৪৭. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৪৪ - মানত ও তামাত্তু হাদ্য়ীর বদলা
হাদ্য়ীর পশু যদি ক্লান্ত হয়ে যায় বা হারিয়ে যায় তবে কি করতে হবে
মানত, কাফফারা ও তামাত্তু হাদ্য়ী নষ্ট হলে কী করতে হবে
মুয়াত্তা ইমাম মালিক : ৮৪৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮৪৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّهُ قَالَ مَنْ أَهْدَى بَدَنَةً جَزَاءً أَوْ نَذْرًا أَوْ هَدْيَ تَمَتُّعٍ فَأُصِيبَتْ فِي الطَّرِيقِ فَعَلَيْهِ الْبَدَلُ.
ইবনু শিহাব (র) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, কাফফারা, মানত বা হজ্জে তামাত্তু’র কুরবানীর উট নিয়ে রওয়ানা হওয়ার পর পথে যদি মারা যায় বা নষ্ট হয়ে যায় তবে এর পরিবর্তে আরেকটি উট কুরবানী দিতে হবে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন) ১৫৫و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُ قَالَ: مَنْ أَهْدَى بَدَنَةً ثُمَّ ضَلَّتْ أَوْ مَاتَتْ فَإِنَّهَا إِنْ كَانَتْ نَذْرًا أَبْدَلَهَا وَإِنْ كَانَتْ تَطَوُّعًا فَإِنْ شَاءَ أَبْدَلَهَا وَإِنْ شَاءَ تَرَكَهَا. ১৪১৯- و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ سَمِعَ أَهْلَ الْعِلْمِ يَقُولُونَ لَا يَأْكُلُ صَاحِبُ الْهَدْيِ مِنْ الْجَزَاءِ وَالنُّسُكِ. নাফি’ (র) হতে বর্ণিত; আবদুল্লাহ ইবনু উমর (রা) বলেছেন, কুরবানীর পশু পথে মারা গেলে বা হারিয়ে গেলে তা মানতের হয়ে থাকলে এর পরিবর্তে আরেকটি কুরবানী দিতে হবে, আর নফলী হয়ে থাকলে আরেকটি কুরবানী দেওয়া না দেওয়া মালিকের ইচ্ছাধীন থাকবে।মালিক (র) বলেন, তিনি বিজ্ঞ আলিমগণকে বলতে শুনেছেন, শাস্তিস্বরূপ অথবা ইহরামের পরিপন্থী পরিচ্ছন্নতা ও আরাম-আয়েশ গ্রহণ করার দরুন যে হাদ্য়ী (কুরবানী) ওয়াজিব তা হতে কুরবানী প্রদানকারী আহার করবে না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৪৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে হাদ্য়ীর ধরন অনুযায়ী বিধানের পার্থক্য দেখানো হয়েছে। যদি কেউ কাফফারা, মানত বা হজ্জে তামাত্তু’র হাদ্য়ী নিয়ে রওয়ানা হয়, আর পথে তা মারা যায় বা নষ্ট হয়ে যায়, তবে তার পরিবর্তে আরেকটি হাদ্য়ী দিতে হবে। আবদুল্লাহ ইবনু উমার (রা)-এর বর্ণনায় আরও বলা হয়েছে, হাদ্য়ী যদি মানতের হয়, তাহলে বদলা দিতে হবে। আর যদি নফল হয়, তবে চাইলে বদলা দেবে, চাইলে ছেড়ে দেবে। মালিক (র) আরও বলেন, শাস্তিস্বরূপ বা ইহরামের পরিপন্থী কাজের কারণে যে হাদ্য়ী ওয়াজিব হয়, তা থেকে দাতা নিজে খাবে না। এখানে মূল বিষয় হলো, সব হাদ্য়ী এক রকম নয়। মানত, কাফফারা, তামাত্তু ও নফল—প্রতিটির দায়িত্ব আলাদা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানত বা ওয়াজিব হাদ্য়ী নষ্ট হলে বদলা দিতে হয়।
- নফল হাদ্য়ীর ক্ষেত্রে বদলা দেওয়া মালিকের ইচ্ছাধীন রাখা হয়েছে।
- কাফফারা বা শাস্তিস্বরূপ হাদ্য়ী থেকে নিজে খাওয়ার ব্যাপারে সতর্কতা আছে।
