২০/৪৯. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৪৮ - হজ্জের দিন ভুল হলে করণীয়

যে ব্যক্তি হজ্জ পেল না তার কুরবানী

হজ্জের তারিখ ভুল হলে তাওয়াফ, হাদ্য়ী ও পরের বছরের হজ্জ

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮৪৮

و حَدَّثَنِي مَالِك عَنْ نَافِعٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ هَبَّارَ بْنَ الْأَسْوَدِ جَاءَ يَوْمَ النَّحْرِ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَنْحَرُ هَدْيَهُ فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَخْطَأْنَا الْعِدَّةَ كُنَّا نَرَى أَنَّ هَذَا الْيَوْمَ يَوْمُ عَرَفَةَ فَقَالَ عُمَرُ اذْهَبْ إِلَى مَكَّةَ فَطُفْ أَنْتَ وَمَنْ مَعَكَ وَانْحَرُوا هَدْيًا إِنْ كَانَ مَعَكُمْ ثُمَّ احْلِقُوا أَوْ قَصِّرُوا وَارْجِعُوا فَإِذَا كَانَ عَامٌ قَابِلٌ فَحُجُّوا وَأَهْدُوا فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعَ.قَالَ مَالِك وَمَنْ قَرَنَ الْحَجَّ وَالْعُمْرَةَ ثُمَّ فَاتَهُ الْحَجُّ فَعَلَيْهِ أَنْ يَحُجَّ قَابِلًا وَيَقْرُنُ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ وَيُهْدِي هَدْيَيْنِ هَدْيًا لِقِرَانِهِ الْحَجَّ مَعَ الْعُمْرَةِ وَهَدْيًا لِمَا فَاتَهُ مِنْ الْحَجِّ.

সুলায়মান ইবনু ইয়াসার (র) হতে বর্ণিতঃ

ইয়াওমুন-নাহারে অর্থাৎ দশ তারিখে হাব্বার ইবনু আসওয়াদ (রা) হজ্জের জন্য এসে পৌঁছেন। উমর ইবনু খাত্তাব (রা) তখন তাঁর কুরবানীর পশুগুলো ‘নাহর’ করতেছিলেন। হাব্বার বললেন, আমীরুল মু’মিনীন! তারিখের ব্যাপারে আমাদের ভুল হয়ে গিয়েছে। আমরা ধারণা করেছিলাম আজ আরাফাতের দিন। উমর ইবনু খাত্তাব (রা) বললেন, তুমি সঙ্গিগণসহ মক্কায় চলে যাও এবং তাওয়াফ করে নাও। কোন কুরবানীর পশু সঙ্গে থাকলে উহার কুরবানী করে ফেল। পরে মাথা কামায়ে বা চুল ছেঁটে বাড়ি ফিরে যাও। আগামী বৎসর পুনরায় হজ্জ করবে এবং কুরবানী দিবে। যার কুরবানী করার সমর্থ্য নেই সে তিনদিন হজ্জের সময় এবং বাড়ি ফিরে সাতদিন রোযা রাখবে।(হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন) মালিক (র) বলেন, হজ্জে কিরানের ইহরাম বাঁধার পর যদি হজ্জ না পায়, তবে পরের বৎসরও হজ্জে কিরান করবে এবং তাকে দুটি কুরবানী দিতে হবে একটি হজ্জে কিরানের আর একটি গত বৎসর হজ্জ না পাওয়ার।

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে হাব্বার ইবনু আসওয়াদ (রা)-এর ঘটনা এসেছে। তিনি ইয়াওমুন-নাহর বা দশ তারিখে এসে বুঝলেন, তাঁরা তারিখের হিসেবে ভুল করেছেন। তাঁরা ভেবেছিলেন, সেটি আরাফাতের দিন। উমার ইবনু খাত্তাব (রা) তাঁকে বলেন, তুমি ও তোমার সঙ্গীরা মক্কায় গিয়ে তাওয়াফ করো। সঙ্গে হাদ্য়ী থাকলে তা নাহর করো। এরপর মাথা কামাও বা চুল ছোট করো এবং বাড়ি ফিরে যাও। পরের বছর হজ্জ করবে এবং হাদ্য়ী দেবে। যার হাদ্য়ীর সামর্থ্য নেই, সে হজ্জের সময় তিন দিন এবং বাড়ি ফিরে সাত দিন রোযা রাখবে। মালিক (র) কিরান হজ্জের ক্ষেত্রেও আলাদা হাদ্য়ীর কথা বলেছেন। এখানে সময়ের গুরুত্ব, ভুল হলে করণীয় এবং দায় পূরণের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জের সময় ও তারিখ ঠিকভাবে জানা খুব জরুরি।
  • হজ্জ মিস হলে তাওয়াফ, হালাল হওয়া ও পরের বছর হজ্জের কথা এসেছে।
  • হাদ্য়ীর সামর্থ্য না থাকলে রোযার বিকল্প উল্লেখ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন