২০/৫৮. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৭৩ - হাদ্য়ী না থাকলে ইহরাম খোলা
হজ্জের সময় নাহ্র করা
হাদ্য়ী না থাকলে ইহরাম খোলা: তাওয়াফ ও সা’য়ীর পর নববী নির্দেশ
মুয়াত্তা ইমাম মালিক : ৮৭৩
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৮৭৩
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ أَخْبَرَتْنِي عَمْرَةُ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ تَقُوْلُ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِخَمْسِ لَيَالٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ وَلَا نُرَى إِلَّا أَنَّهُ الْحَجُّ فَلَمَّا دَنَوْنَا مِنْ مَكَّةَ أَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ إِذَا طَافَ بِالْبَيْتِ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَنْ يَحِلَّ قَالَتْ عَائِشَةُ فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا فَقَالُوا نَحَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَزْوَاجِهِ.قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ فَذَكَرْتُ هَذَا الْحَدِيثَ لِلْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ فَقَالَ أَتَتْكَ وَاللهِ بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তখন যিলকা’দ মাসের পাঁচ দিন অবশিষ্ট ছিল, যখন আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত রওয়ানা হলাম। আমাদের এই ধারণাই ছিল যে, রাসূলুল্লাহ্ (ﷺ) হজ্জের উদ্দেশ্যেই যাচ্ছেন। যখন আমরা মক্কার নিকটবর্তী হলাম তখন রাসূলুল্লাহ্ (ﷺ) যাদের নিকট হাদ্য়ী ছিল না তাদেরকে তাওয়াফ ও সা’য়ী করে ইহরাম খুলে ফেলতে বলেন। আয়েশা (রাঃ) বলেন, ইয়াওমুন্নাহরের দিন আমাদের কাছে গরুর গোশত আনা হল। এটা দেখে বললাম এটা কোথা হতে এসেছে? লোকে বলল, রাসূলুল্লাহ্ (ﷺ) স্ত্রীগণের তরফ হতে কুরবানী দিয়েছেন। ইয়াহিয়া (রহঃ) বলেন, আমি কাসিম ইবনু মুহাম্মদের নিকট উক্ত হাদীসটি বর্ণনা করলে তিনি বললেন, আল্লাহর কসম, ‘আম্রাহ্ বিন্ত আবদুর রহমান এই হাদীসটি সম্পূর্ণরূপে বর্ণনা করেছেন।
(বুখারী ১৭০৯, মুসলিম ১২১১)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৮৭৩-এর সারসংক্ষেপ
আয়েশা (রা) বলেন, যিলকা’দ মাসের পাঁচ দিন বাকি থাকতে তাঁরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গে রওয়ানা হন। তাঁদের ধারণা ছিল, তিনি হজ্জের উদ্দেশ্যে যাচ্ছেন। মক্কার কাছে পৌঁছালে রাসূলুল্লাহ (সা) যাদের কাছে হাদ্য়ী ছিল না, তাদেরকে বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা-মারওয়ার সা’য়ী করে ইহরাম খুলে ফেলতে বলেন। পরে ইয়াওমুন-নাহরের দিন গরুর গোশত আনা হলে আয়েশা (রা) জানতে চান, তা কোথা থেকে এসেছে। লোকেরা জানায়, রাসূলুল্লাহ (সা) তাঁর স্ত্রীদের পক্ষ থেকে কুরবানী করেছেন। এই বর্ণনায় হাদ্য়ী, ইহরাম, তাওয়াফ, সা’য়ী ও নাহরের বিষয় একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাদ্য়ী না থাকলে তাওয়াফ ও সা’য়ীর পর ইহরাম খোলার নির্দেশ এসেছে।
- রাসূলুল্লাহ (সা) তাঁর স্ত্রীদের পক্ষ থেকে কুরবানী করেছেন বলে বর্ণনায় আছে।
- হজ্জের সফরে হাদ্য়ী থাকা বা না থাকা আমলের ধরনে প্রভাব ফেলে।
- সাহাবিরা ঘটনা শুনে তা যাচাই ও বর্ণনা করতেন।
